রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • ঘোড়াঘাটে নারী মাদক কারবারি গ্রেফতার 

    ঘোড়াঘাটে নারী মাদক কারবারি গ্রেফতার 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় প্রকাশ্যে মাদক বিক্রির সংবাদ প্রকাশের পরপরই নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর ধারাবাহিকতায় পুলিশের বিশেষ অভিযানে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

    মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার রাণীগঞ্জ কশিগাড়ী এলাকা থেকে মমতা (৪৫) নামে ওই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ওই এলাকার আইয়ুব আলীর স্ত্রী।

    এর আগে গতকাল "ঘোড়াঘাটে প্রকাশ্য বিক্রি হচ্ছে মাদক" শিরোনামে প্রকাশিত একটি সংবাদে মাদক ব্যবসার ভয়াবহতা ও প্রশাসনের দৃশ্যমান তৎপরতার অভাব তুলে ধরা হয়েছিল। এর পরপরই এই অভিযান চালানো হয়।

    ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, "সংবাদ প্রকাশের পরপরই আমরা বিশেষ অভিযান পরিচালনা করি। এ সময় কশিগাড়ী এলাকা থেকে মমতা নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।" অভিযান চলাকালে মমতার কাছ থেকে মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, মমতা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ একটি চক্রের সঙ্গে মাদক বিক্রির কাজ করে আসছিল। তবে এলাকাবাসী এই অভিযানে সন্তোষ প্রকাশ করলেও পুরো চক্রটিকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন