শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাপান সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় হেফাজতে বন্ধু দীপ মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫
  • ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই ভয়ঙ্কর

    একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৪১ জন

    একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৪১ জন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মানুষের মৃত্যু এবং হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় পাঁচজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে, আর ৮৪১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

    চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ২৩৮ জন এবং শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬,২৫৭ জনে।

    মঙ্গলবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

    গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের বিভাগভিত্তিক সংখ্যা:

    * বরিশাল (সিটি বহির্ভূত): ১২৫

    * চট্টগ্রাম (সিটি বহির্ভূত): ১০৬

    * ঢাকা (সিটি বহির্ভূত): ২১৪

    * ঢাকা উত্তর সিটি করপোরেশন: ১৭৩

    * ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ১২৮

    * খুলনা (সিটি বহির্ভূত): ২৬

    * ময়মনসিংহ (সিটি বহির্ভূত): ১৯

    * রংপুর (সিটি বহির্ভূত): ৪৭

    * সিলেট (সিটি বহির্ভূত): ৩

    মৃতদের মধ্যে চারজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং একজন ময়মনসিংহের।

    একই সময়ে হাসপাতাল থেকে ৭৯৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চলতি বছর পর্যন্ত মোট ৫৩,৩৫৪ জন রোগী সুস্থ হয়েছেন।

    তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে মোট ১,০১১,২১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল এবং ৫৭৫ জন মারা গিয়েছিলেন। এর আগে ২০২৩ সালে মারা গিয়েছিলেন ১,৭০৫ জন এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ৩,২১,১৭৯ জন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন