রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • রাণীশংকৈলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

    রাণীশংকৈলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    "সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ও বেসরকারি সংস্থা ইএসডিও’র সহযোগিতায় দিবসটি নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়।

    সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ চত্বর পুকুরপাড়ে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    প্রাণীসম্পদ কর্মকর্তা রূপম চন্দ্র মহন্তের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েব আমির মিজানুর রহমান মাস্টার, সেক্রেটারি মাওলানা রজব আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমআর বকুল মজুমদার, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশীদ মামুন, মহিলা দলের আহ্বায়ক মনিরা বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ আব্দুল মাবুদ, ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. মোনায়েম এবং ইএসডিও থ্রাইব কর্মকর্তা ফজলুর করিম প্রমুখ।

    অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারি কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।

    শেষে উপজেলা পরিষদ পুকুরপাড়ে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবেলা বিষয়ক বিভিন্ন মহড়া প্রদর্শন করা হয়।

    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন