সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বিয়ে করলেন মরিয়ম নওয়াজের মেয়ে মাহনূর বিনোদন প্রযোজনা প্রতিষ্ঠান খুললেন সাবেক কানাডীয় প্রধানমন্ত্রী ট্রুডো ডিএমপিতে এসি পদমর্যাদার ৩ কর্মকর্তার পদায়ন, একজনের বদলি বাতিল ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে শুধু ১০ পারসেন্ট দিয়েন: আসিফ মাহমুদ ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুর উপসর্গে আরও দুজনের মৃত্যু ফিট শরীরের জন্য প্রতিদিনের ৫ সহজ অভ্যাস মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদ ছাত্রদলের
  • কিছু উপদেষ্টার জন্য মৃত্যু ছাড়া সেফ এক্সিট নেই: সারজিস আলম

    কিছু উপদেষ্টার জন্য মৃত্যু ছাড়া সেফ এক্সিট নেই: সারজিস আলম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, “কিছু উপদেষ্টার মধ্যে দেখা যাচ্ছে তারা দায়িত্বটাকে ছেড়ে কোনোভাবে নির্বাচন দিয়ে এক্সিট নিতে চাইছেন। কিন্তু এত বহু শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে যদি উপদেষ্টারা দায়িত্ব পালন করতে ভয় পান, তাদের এ দায়িত্ব পালনের প্রয়োজন নেই। যারা এমন চিন্তা করেন, তাদের জন্য মৃত্যু ছাড়া কোনো নিরাপদ পথ নেই—পৃথিবীর যে প্রান্তে যান না কেন বাংলাদেশের মানুষ তাদের খুঁজে বের করবে।”

    মঙ্গলবার দুপুরে নওগাঁয় এনসিপির জেলা শাখার সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

    এ সময় সারজিস আলম বলেন, ‘শাপলা প্রতীকে আইনগত কোনো বাধা নেই, তারপরও নির্বাচন কমিশন স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান অভ্যুত্থান পরবর্তী স্বেচ্ছাচারিতামূলক আচরণ করছে, না হলে কারও চাপে পড়ে এমন করছে। এটা কখনও মেনে নেওয়া হবে না। নির্বাচন কমিশন স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আস্থা ধরে রেখে কাজ করবে।’

    এক প্রশ্নের জবাবে এনসিপির এই নেতা বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি জোটবদ্ধভাবে কারও সঙ্গে নির্বাচন করবেন কিনা, সে বিষয়ে দলের প্রধানরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছেন। এর আগে সাংগঠনিক ভিত শক্তিশালী করতে আগামী নভেম্বর মাসের মধ্যেই সব জেলা, উপজেলাসহ বিভিন্ন ইউনিটি কমিটি দেবে এনসিপি।’

    সারজিস বলেন, ‘বাংলাদেশের ভালো মানুষরা সবাই একত্রিত হয়ে একটি রাজনৈতিক দল করতে চাইলে পারে। কিন্তু আওয়ামী লীগের যেকোনো ভার্সন বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তীতে কোনোভাবেই প্রাসঙ্গিক না। এনসিপি তা কখনোই মেনে নেবে না।’

    এসময় সমন্বয় সভায় জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ও নওগাঁ জেলা শাখার প্রধান সমন্বয়ক মনিরা শারমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন এনসিপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন। সমন্বয় সভায় জেলা উপজেলার নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন