সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • ঘুম ভেঙে সাথে সাথে ফোন ঘাঁটার অভ্যাসে লুকানো বিপদ

    ঘুম ভেঙে সাথে সাথে ফোন ঘাঁটার অভ্যাসে লুকানো বিপদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    স্মার্টফোন আসার পর থেকেই এটি যেন আমাদের দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছে। সকালে ঘুম ভাঙলেই প্রথম কাজ হলো মোবাইলের অ্যালার্ম বন্ধ করা। এরপর ফোনে ইন্টারনেট চালু করলে একের পর এক নোটিফিকেশন ঢুকে পড়ে। এতে করে প্রায় ২০–৩০ মিনিট ফোনে কেটে যায়, তারপরই দিন শুরু হয়।

    তবে এই অভ্যাস যদিও আপনাকে ক্ষণিকের আত্মতৃপ্তি দিচ্ছে, তবে আপনার অজান্তেই সারাদিনের কাজের ব্যাঘাত ঘটাচ্ছে। সঙ্গে প্রভাব ফেলছে শরীরেও। কিন্তু জানেন কি, মোবাইল ফোনের সার্বক্ষণিক ব্যবহার কীভাবে ক্ষতি করছে আপনার শরীরে? বিশেষ করে সকালে মোবাইল ফোন ঘাঁটলে হতে পারে চরম বিপদ, ডেকে আনতে পারেন মারাত্মক সমস্যা!

    ভারতের একটি সংবাদমাধ্যম এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। আসুন জেনে নিই সকালে মোবাইল ফোন ঘাঁটলে হতে পারে যে বিপদ।

    সকালে ঘুম থেকে ওঠার পর সবার আগে মোবাইল ফোন ব্যবহার করলে তা আমাদের শরীরে মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। কমতে পারে মেটাবলিজম ক্ষমতা, দেখা দিতে পারে মাথা যন্ত্রণা।

    সকালে উঠে ফোন দেখলে তা মারাত্মকভাবে মানসিক চাপ বাড়িয়ে তোলে। প্রায় ২ গুণ স্ট্রেস বাড়ে ঘুম থেকে উঠেই ফোন ঘাঁটলে।

    দীর্ঘ সময় ধরে উজ্জ্বল আলোযুক্ত স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে বিশেষত সকালে, আপনার চোখের ওপর চাপ পড়তে পারে। এ কারণে আপনার চোখে অস্বস্তি, মাথাব্যথা এবং ফোলাভাব হতে পারে যা আপনার চোখের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে।

    স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, মোবাইল ফোন থেকে নির্গত বৈদ্যুতিক এবং চৌম্বকীয় ক্ষেত্র (ইএমএফ) আপনার বিপাককেও প্রভাবিত করতে পারে। তাই সকালে উঠে ফোন ঘাঁটলেই হজম ক্ষমতা কমে যায়।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ