রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • পঞ্চগড়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    পঞ্চগড়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড়স্থ ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার ও সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে আজ শনিবার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

    শনিবার বিকেলে পঞ্চগড় শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক এমরান আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নিবার্হী অফিসার জাকির হোসেন, বিশেষ অতিথি ছিলেন শিশু বিশেষজ্ঞ ডা. মনোয়ারুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আফরোজা বেগম রীনা,  অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক মকবুল হোসেন ও জ্যেষ্ঠ গণমাধ্যমকর্মী শহীদুল ইসলাম শহীদ।

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ও সমকাল সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। অনুষ্ঠানে অভিভাবকদের মধ্যে সাদেকা সুলতানা, কৃতি শিক্ষার্থীদের মধ্যে বুয়েটের মুনাওয়াত, হাবিপ্রবির আমিনা আশরাফী, ঢাবির শতাব্দী রায় বক্তব্য দেন।

    ক্রিয়েটিভ আইটি ও পঞ্চগড় চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আবু হিরনের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাসনা হেনা মন ও মাফরুহা বেনিস।

    অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া ৭৪ জন কৃতি শিক্ষার্থী ও ৪৮ তম বিসিএস পরীক্ষায় মেডিকেল অফিসার হিসেবে সুপারিশকৃত ৮ জনকে সংবর্ধনা দেওয়া হয়। প্রত্যেককে গোলাপ ফুল ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা। 

    শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন