বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫ কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ
  • চুল পড়া রুখে দিতে রসুনের আশ্চর্য গুণ

    চুল পড়া রুখে দিতে রসুনের আশ্চর্য গুণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চুল পড়া সমস্যা আজকাল অনেকেরই সাধারণ উদ্বেগের কারণ। বাজারে বিভিন্ন ধরণের প্রসাধনী ব্যবহার করলেও অনেক সময় প্রত্যাশিত ফল পাওয়া যায় না। তবে ঘরোয়া উপাদান রসুন চুল পড়া কমানোর জন্য কার্যকর সমাধান হতে পারে।

    বিশেষজ্ঞদের মতে, রসুনে থাকা সালফার উপাদান চুল পড়া বন্ধে কার্যকর ভূমিকা রাখে। পাশাপাশি এর জীবাণুরোধী ক্ষমতা মাথার ত্বকে সংক্রমণ রোধ করে, ফলে স্বাভাবিকভাবে কমে যায় চুল পড়া।

    কিভাবে ব্যবহার করবেন রসুন—

    রসুন তেল:
    নারকেল বা অলিভ অয়েলের মধ্যে থেঁতো করা রসুন দিয়ে কয়েক মিনিট ফুটিয়ে নিন। ঠাণ্ডা হলে ছেঁকে মাথার ত্বকে মাখুন। হালকা হাতে ৫-১০ মিনিট মাসাজ করলে চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়ে ও চুল পড়া কমে।

    রসুন পেস্ট:
    ৮-১০ কোয়া রসুন থেঁতো করে শুকনো চুলের গোড়ায় আধঘণ্টা মেখে রাখুন। এরপর শ্যাম্পু করে ধুয়ে ফেললে চুল হয়ে উঠবে নরম, চকচকে ও মজবুত।

    রসুন গুঁড়া:
    রসুন গুঁড়া করে বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করুন। সপ্তাহে অন্তত একবার তেলের সঙ্গে মিশিয়ে চুলের গোড়ায় মাখলে ফল মিলবে দ্রুত।

    তবে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, রসুন ব্যবহারের আগে অবশ্যই পরীক্ষা করে দেখা উচিত শরীরে অ্যালার্জি আছে কিনা। কারণ, অ্যালার্জি থাকলে এটি উল্টো চুল ও ত্বকের ক্ষতি করতে পারে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন