রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • পঞ্চগড়ে ধানক্ষেত জালে পেঁচানো অবস্থায় অজগর সাপ উদ্ধার

    পঞ্চগড়ে ধানক্ষেত জালে পেঁচানো অবস্থায় অজগর সাপ উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বিপন্ন প্রজাতির একটি অজগর উদ্ধার করেছে বন বিভাগ। শুক্রবার (৩ অক্টোবর) বিকেল জেলার দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের প্রধানাবাদ আধখানা পাড়া এলাকায় সাপটি উদ্ধার করে বনবিভাগ। 

    এর আগে স্থানীয়রা সাপটি দেখতে পেয়ে দেবীগঞ্জ বনবিভাগে খবর দিলে পরে খবর পেয়ে বনবিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে সাপটি জীবিত অবস্থায় উদ্ধার করে তাদের কার্যালয়ে নিয়ে যায়৷ 

    স্থানীয় সূত্রে জানা যায়, দেবীগঞ্জ উপজেলার প্রধানাবাদ আধখানা পাড়া এলাকায় এক কৃষকের  ধান ক্ষেতে বেড়া দেওয়া জালে সাপটি প্যাচানো অবস্থায় আটকা পড়ে। পরে সাপটি দেখতে পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হয়৷ এসময় তারা সাথে সাথে দেবীগঞ্জ উপজেলা বন বিভাগের খবর দিলে পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় সাপটি জীবিত অবস্থায় উদ্ধার করে বস্তাবন্দি করে নিয়ে যায়।  জানা গেছে,সাপটি  

    প্রায় ৫ ফুট লম্বা ও ওজন প্রায় ৮ কেজি। সাপটি দেখতে মূহুর্তের মধ্যে বিভিন্ন এলাকা থেকে আসা মানুষের ঢল নামে৷ 

    স্থানীয় স্কুল শিক্ষক নির্মল কুমার রায় বলেন, অজগর সাপ উদ্ধার হয়েছে এমব খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাপটি দেখতে এসেছি৷ সাপটি দেখোর জন্য মানুষের ঢল নেমে যায় মূহুর্তের মধ্যে৷ 

    এবিষয়ে দেবীগঞ্জ উপজেলা বন বিভাগের কর্মকর্তা রিয়াজুল হাসনাত বলেন, উদ্ধারকৃত সাপটি একটি ভারতীয় অজগর। ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক বন্যার পানির স্রোতে এটি ভারত থেকে ভেসে এসেছে এবং খাদ্যের সন্ধানে লোকালয়ে প্রবেশ করেছে। বর্তমানে সাপটি সুস্থ রয়েছে। দ্রুত সময়ের মধ্যে এটিকে দিনাজপুরের সিংড়া ফরেস্টে অবমুক্ত করা হবে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন