সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বিয়ে করলেন মরিয়ম নওয়াজের মেয়ে মাহনূর বিনোদন প্রযোজনা প্রতিষ্ঠান খুললেন সাবেক কানাডীয় প্রধানমন্ত্রী ট্রুডো ডিএমপিতে এসি পদমর্যাদার ৩ কর্মকর্তার পদায়ন, একজনের বদলি বাতিল ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে শুধু ১০ পারসেন্ট দিয়েন: আসিফ মাহমুদ ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুর উপসর্গে আরও দুজনের মৃত্যু ফিট শরীরের জন্য প্রতিদিনের ৫ সহজ অভ্যাস মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদ ছাত্রদলের
  • জামায়াতের কর্মকাণ্ডে ক্ষুব্ধ শাহ মুহিবুল্লাহ বাবুনগরী

    জামায়াতের কর্মকাণ্ডে ক্ষুব্ধ শাহ মুহিবুল্লাহ বাবুনগরী
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী দলগুলোর অবস্থান স্পষ্ট হতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে হেফাজতে ইসলাম। সংগঠনটির আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী ঘোষণা দিয়েছেন, আগামী নির্বাচনে কোনো অবস্থাতেই জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া যাবে না।

    বুধবার (২ অক্টোবর) চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। বৈঠকে হেফাজতের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

    বাবুনগরী বলেন, “জামায়াত ইসলাম ধর্মের নাম ব্যবহার করে রাজনীতি করে কিন্তু তাদের কর্মকাণ্ড ইসলামী মূল্যবোধের পরিপন্থী। দেশের মানুষের কল্যাণ নয়, তারা কেবল ক্ষমতার রাজনীতি করে। মুসলমানদের উচিত তাদের এসব ভণ্ডামির বিরুদ্ধে অবস্থান নেওয়া।”

    তিনি আরও বলেন, হেফাজতে ইসলাম ইসলামের সত্যিকারের চেতনা প্রতিষ্ঠায় বিশ্বাসী, কোনো দল বা গোষ্ঠীর দালালি করে না। জনগণকে তিনি ইসলামী আদর্শে বিশ্বাসী প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান।

    বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন ও ইসলামী ঐক্যের ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়েও আলোচনা হয়।

    শুক্রবার (৩ অক্টোবর) রাতে চট্টগ্রামের হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে শানে রেসালত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আহ্বান জানান। হেফাজতের হাটহাজারী উপজেলা শাখা এ সম্মেলনের আয়োজন করে।

    মুহিবুল্লাহ বাবুনগরী বলেন, ‘কুফরি যাতে প্রতিষ্ঠা করতে না পারে, সামনের নির্বাচনে ভোট দেওয়া যাবে না। যারা পূজা আর রোজা একই বলে, এগুলো কি ইসলাম। নবী ও রাসুলদের দেখানো সোজা রাস্তায় চলতে হবে। তাহলে দুনিয়া ও আখিরাত ঠিক থাকবে। সাহাবা কেরাম সত্যের মাপকাঠি। তাদের দেখানো রাস্তা সোজা রাস্তা।

    জামায়াতে ইসলামীর সমালোচনায় সাম্প্রতিক সময়ে সরব হয়েছেন হেফাজত আমির। গত ৪ আগস্ট ফটিছড়ির নাজিরহাট পৌরসভার চৌধুরী ছখিনা কমিউনিটি সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছিলেন, ‘জামায়াত একটি ভণ্ড ইসলামী দল, সহিহ ইসলামী দল নয়’।

    তিনি আরও বলেন, ‘তারা মদিনার ইসলাম নয়; বরং মওদুদীর ইসলাম কায়েম করতে চায়। মওদুদীর মতাদর্শ অনুসরণ করলে ইমান থাকবে না। আমরা জামায়াতকে ইসলামী দল মনে করি না। তারা কখনো মদিনার ইসলাম চায়নি, তারা চায় মওদুদীবাদ প্রতিষ্ঠা করতে। তাই তাদের সঙ্গে ঐক্য সম্ভব নয়।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন