রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • বরিশাল নগরীর বিসিক এলাকায় কাশফুলের অপরুপ সৌন্দর্য!

    বরিশাল নগরীর বিসিক এলাকায় কাশফুলের অপরুপ সৌন্দর্য!
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীর কাউনিয়া বিসিক শিল্প এলাকার পাশে কাশফুলের বন দিনের সৌন্দর্য মুগ্ধ করে কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা হলে সাথে সাথে অসামাজিক কার্যকলাপ ও মাদকের আড্ডা ছিনতাই শুরু হয় বলে অভিযোগ উঠেছে। 

    প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পরিবার ও সাধারণ মানুষ সেখানে গেলেও সন্ধ্যার পর পুরো পরিবেশ বদলে যায়।

    স্থানীয়রা জানান, সন্ধ্যার পর কিছু যুবক-যুবতী বহিরাগত কিছু মানুষজন সেখানে জড়ো হয়। এদের অনেকে মাদক সেবন করে আবার কেউ কেউ অসামাজিক কাজে লিপ্ত হয়। এতে পুরো এলাকা অশান্ত হয়ে পড়ে এবং পরিবার-পরিজন নিয়ে সাধারণ মানুষের যাতায়াত ও বাধাগ্রস্ত হয়।
     
    স্থানীয় রাব্বি খান বলেন, “আমরা চাই সুন্দর প্রাকৃতিক পরিবেশ সবাই উপভোগ করুক। কিন্তু সন্ধ্যার পর এখানে যা হয়, তাতে আমরা বিব্রত হই। আমাদের সন্তানদের নিয়েও চিন্তায় থাকি।
     
    এ ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল দ্রুত প্রশাসনিক নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তাদের মতে, কাশফুল বনের সৌন্দর্য রক্ষায় নিয়মিত পুলিশ টহল এবং সচেতনতা কার্যক্রম চালানো জরুরি।
     
    এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত বলেন, মাঝে মধ্যে আমরা অভিযান পরিচালনা করি। আমাদের একটি টিম সার্বক্ষনিক নজরদারি করে। কোন সুনির্দিষ্ট অভিযোগ পেলে সাথে সাথে অভিযান পরিচালনা করব।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন