সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • কাগজের কাপে চা-কফি খেলে হতে পারে স্বাস্থ্যঝুঁকি

    কাগজের কাপে চা-কফি খেলে হতে পারে স্বাস্থ্যঝুঁকি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চা-কফি ছাড়া আমাদের দিন শুরু হয় না। অফিস বা বাইরে ক্যাফে, রাস্তার দোকানে অনেকেই কাগজের কাপে গরম পানীয় পান করেন। কিন্তু কি জানেন, এতে লুকিয়ে থাকে গুরুত্বপূর্ণ স্বাস্থ্যঝুঁকি?

    কাগজের কাপে মাইক্রোপ্লাস্টিকের ঝুঁকি

    কাগজের কাপগুলোতে থাকে পাতলা প্লাস্টিকের আবরণ, যা গরম পানীয় ঢাললে পানীয়ের সঙ্গে মিশে যায়। ২০২১ সালে ভারতের গবেষক রঞ্জন ভিপি “Journal of Hazardous Materials”-এ প্রকাশিত গবেষণায় দেখা গেছে, কাগজের কাপ গরম পানির সংস্পর্শে এলে ভেতরের প্লাস্টিক থেকে বিপুল পরিমাণ মাইক্রোপ্লাস্টিক পানিতে মিশে যায়।

    ২০২৩ সালে জোসেফ এ কেমোস্ফিয়ার জার্নালে আরেক গবেষণায় দেখা গেছে, নিয়মিত কাগজের কাপে চা-কফি পান করলে জীবদ্দশায় শরীরে উল্লেখযোগ্য পরিমাণ মাইক্রোপ্লাস্টিক জমা হয়, যা দীর্ঘমেয়াদে স্বাস্থ্যঝুঁকি বাড়ায়।

    স্বাস্থ্যঝুঁকি

    মাইক্রোপ্লাস্টিক সরাসরি চোখে দেখা যায় না। তবে এগুলো শরীরে জমতে থাকলে হরমোনের ভারসাম্য নষ্ট, অঙ্গপ্রত্যঙ্গের কার্যকারিতা কমে যাওয়া এবং দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি বৃদ্ধি পেতে পারে।

    নিরাপদ বিকল্প

    বিশেষজ্ঞরা বলছেন, গরম পানীয়ের জন্য স্টেইনলেস স্টিল, সিরামিক বা কাঁচের কাপ ব্যবহার করুন। পুনঃব্যবহারযোগ্য কাপ ব্যবহার করলেও ঝুঁকি অনেকটাই কমানো যায়।

    এক কাপ চা বা কফি আমাদের প্রাণ জুড়ে দেয়। তবে কোন পাত্রে তা খাচ্ছি—এটিও ভেবে দেখার সময় এসেছে। আন্তর্জাতিক গবেষণা বলছে, আজকের ছোট্ট অসাবধানতা ভবিষ্যতে বড় স্বাস্থ্যঝুঁকি হয়ে দাঁড়াতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ