বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫ কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ চার দিনের জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজাখস্তানকে হারিয়ে আর্চারিতে বাংলাদেশের সোনা জয় হাসিনার ফেরার গুঞ্জন ছড়ানোর পেছনে ‘ইকো চেম্বার’: তথ্য উপদেষ্টা মান্নার গাড়িতে আগুনের মামলায় পরিবারের ম্যানেজারের জামিন কাতারের শান্তিপ্রস্তাব প্রত্যাখ্যান ইরানের, নতুন হামলার শঙ্কা দুই মাসে ওয়াসার কাজে অগ্রগতি না হলে প্রকল্প পরিচালকদের বিরুদ্ধে ব্যবস্থা নবম পে-স্কেলে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণে নতুন নিয়ম
  • পলাশবাড়ীতে ৪৪ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ স্বামী-স্ত্রী আটক 

    পলাশবাড়ীতে ৪৪ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ স্বামী-স্ত্রী আটক 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর শহরের উদয়সাগর গরামে মাদকবিরোধী অভিযানে ৪৪ বোতল ফেন্সিডিলসহ সুমন সরকার (৪৫) ও তার স্ত্রী আঞ্জুয়ারা বেগম (৩৮) কে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিম।

    ২ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পলাশবাড়ী পৌর শহরের উদয় সাগর এলাকায় বসতবাড়ীতে অভিযান চালিয়ে এ দম্পতিকে আটক করা হয়। এসময় সুমনের স্ত্রীর ছোট বাচ্চা থাকায় স্থানীয়রা তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের গাড়ী হতে নেমে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ফেন্সিডলসহ তাদের আটক করে নিয়ে যায় ডিএনসি' টিম ।

    আটককৃত সুমন সরকারের পলাশবাড়ী পৌরসভার উদয় সাগর গ্রামের চান মিয়া ছেলে এবং আঞ্জুয়ারা বেগমের  তালেব উদ্দিনের কন্যা। 

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাইবান্ধা টিম জানায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন