সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • ভোলায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা

    ভোলায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভোলা জেলা হেযবুত তাওহীদের উদ্যোগে “তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমকর্মীদের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর, ২০২৫) সকাল ১১টায় ভোলা প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

    সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদ বরিশাল বিভাগের সভাপতি শফিকুল আলম উখবা। তিনি বলেন, বর্তমান সমাজ ও রাষ্ট্রব্যবস্থা অন্যায়, অবিচার, বৈষম্য, দুর্নীতি ও মানবিক মূল্যবোধহীনতায় জর্জরিত। এই সংকট থেকে উত্তরণে নানা জনে নানা উপায়ে চেষ্টা করে যাচ্ছেন এবং বিভিন্ন প্রস্তাব দিয়ে যাচ্ছেন। সংবিধান ও রাষ্ট্রব্যবস্থা সংস্কারে বিভিন্ন কমিশনও গঠন করা হয়েছে। কিন্তু বাস্তবিক অর্থে কেউ কোনো সমাধান দিতে পারছেন না। 

    শফিকুল আলম বলেন, আমাদের সামনে এখন মোটা দাগে দু’টি রাস্তা খোলা আছে। একটি হচ্ছে, মানুষের তৈরি ব্যবস্থার অনুসরণ, যেটা আমরা এতদিন করে এসেছি এবং ফলশ্রুতিতে আমরা চলমান অন্যায়-অশান্তিতে ডুবে আছি। এই ব্যবস্থার ভেতরে থেকে আমরা যত সংস্কারই করি, সংকটের সমাধান ঘটবে না। আর দ্বিতীয় রাস্তাটি হচ্ছে, আল্লাহর দেয়া জীবনব্যবস্থা, যেটা রাসুলুল্লাহ (স.) ও তাঁর সাহাবীরা অর্ধপৃথিবীতে প্রতিষ্ঠা করেছিলেন এবং যার ফলস্বরূপ মানুষ শত শত বছর শান্তি, ন্যায় ও সুবিচার পেয়েছিল। 

    তিনি বলেন, ইসলাম শুধু ব্যক্তিজীবনের দিকনির্দেশনা নয়, বরং রাষ্ট্র পরিচালনার জন্যও বিধি-বিধান প্রদান করেছে। হেযবুত তওহীদ আল্লাহর দেয়া বিধি-বিধানের আলোকে আজকের যুগে কিভাবে একটি আধুনিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা যায়, আধুনিক রাষ্ট্রে কিভাবে ইসলামকে যুগোপযোগিভাবে প্রয়োগ করা যায়, তার রূপরেখা মানুষের সামনে তুলে ধরছে। 

    দেশের চলমান সংকট নিরসনে হেযবুত তাওহীদের প্রস্তাবনাকে একমাত্র বিকল্প হিসেবে উল্লেখ করে তিনি এই বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

    মূল প্রবন্ধ উপস্থাপনের পর একটি প্রাণবন্ত মুক্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত গণমাধ্যমকর্মীরা তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে গঠনমূলক প্রশ্ন উত্থাপন করেন এবং তাঁদের সুচিন্তিত মতামত তুলে ধরেন।
    সভায় ভোলা জেলা হেযবুত তাওহীদের সভাপতি মোঃ আবুল বাসার কামরুলের সভাপতিত্বে ও ভোলা জেলা নারী নেত্রী খালেদা আক্তার লুনার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল আঞ্চলিক আমির রুহুল আমিন মৃধা, বরিশাল জেলা হেযবুত তাওহীদের সভাপতি লোকমান হোসেন, ভোলা সদর থানা হেযবুত তওহীদের সভাপতি মোঃ জামাল উদ্দিন, 
     প্রমুখ।

    এ সময় উপস্থিত ছিলেন দৈনিক খবরের ভোলা জেলা প্রতিনিধি মোকাম্মেল হক মিলন, দৈনিক জনপদের সহিদ তালুকদার, দৈনিক ইনকিলাবের এম এ বারী, প্র থম আলোর নেয়ামত উল্লাহ, আমার দেশের ইউনুস শরীফ, ভোরের কাগজের এইচ এম নাহিদ, চ্যানেল এসের মনসুর আলম, বাংলার কণ্ঠের এইচ আর সুমন, বিজয় টিভির রিয়াজ হোসেন শান্তসহ ভোলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন