সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • রোগ অনুযায়ী সঠিক চিকিৎসকের নির্দেশিকা

    রোগ অনুযায়ী সঠিক চিকিৎসকের নির্দেশিকা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সঠিক চিকিৎসা পেতে রোগ অনুযায়ী সঠিক বিশেষজ্ঞের কাছে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি শারীরিক বা মানসিক সমস্যা আলাদা ধরনের যত্ন ও চিকিৎসা দাবি করে। নিচের তালিকায় সাধারণ রোগ এবং তাদের সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের তথ্য দেওয়া হলো, যাতে প্রয়োজন অনুযায়ী আপনি দ্রুত এবং সঠিক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

    প্রত্যেক রোগের সঠিক চিকিৎসা পেতে সঠিক বিশেষজ্ঞ কাছে যাওয়া গুরুত্বপূর্ণ। এখানে সাধারণ রোগ এবং তাদের সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের তালিকা দেওয়া হলো:

    ১.মানসিক সমস্যা: ডিপ্রেশন, দুশ্চিন্তা, ঘুম না আসা, সিজোফ্রেনিয়া ইত্যাদি → Psychiatrist (সাইকিয়াট্রিস্ট)

    ২.পেট ও হজম: গ্যাস্ট্রিক, লিভারের রোগ, আলসার, হেপাটাইটিস → Gastroenterologist (গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট)

    ৩.মাথা/স্নায়ু: মাথাব্যথা, খিঁচুনি, পক্ষাঘাত, স্নায়ুর ব্যথা → Neurologist (নিউরোলজিস্ট)

    ৪.হৃদরোগ: হার্ট ব্লক, হার্ট অ্যাটাক, উচ্চ/নিম্ন রক্তচাপ → Cardiologist (কার্ডিওলজিস্ট)

    • অপারেশন প্রয়োজন হলে → Cardiac Surgeon (কার্ডিয়াক সার্জন)

    ৫.ত্বক/চুল/যৌন রোগ: চুলকানি, ব্রণ, যৌন রোগ → Dermatologist & Venereologist (ডার্মাটোলজিস্ট)

    ৬.চোখের সমস্যা: চোখ লাল হওয়া, ঝাপসা দেখা, গ্লুকোমা → Ophthalmologist (চক্ষু বিশেষজ্ঞ)

    ৭.নারী ও প্রসূতি: মাসিক সমস্যা, বন্ধ্যাত্ব, গর্ভাবস্থা → Gynecologist & Obstetrician (গাইনোকলজিস্ট)

    ৮.নাক/কান/গলা: সাইনাস, কানে কম শোনা, টনসিল → ENT Specialist (ইএনটি স্পেশালিস্ট)

    ৯.রক্তের রোগ: অ্যানিমিয়া, লিউকেমিয়া, থ্যালাসেমিয়া → Hematologist (হেমাটোলজিস্ট)

    ১০.দাঁতের সমস্যা: দাঁতের ব্যথা, মাড়ি, ব্রেস → Dentist (ডেন্টিস্ট)

    ১১.ফুসফুস/শ্বাসকষ্ট: হাঁপানি, কাশি, নিউমোনিয়া → Pulmonologist (চেস্ট স্পেশালিস্ট)

    ১২.কিডনি ও প্রস্রাব সমস্যা: কিডনি বিকল, ইউরিন ইনফেকশন → Nephrologist (নেফ্রোলজিস্ট)

    • অপারেশন লাগলে → Urologist (ইউরোলজিস্ট)

    ১৩.হাড় ও জয়েন্ট: হাড় ভাঙা, হাঁটুর ব্যথা, মেরুদণ্ড সমস্যা → Orthopedic Surgeon (অর্থোপেডিক সার্জন)

    ১৪.শিশু রোগ: যেকোনো শিশু রোগ, টিকা, বৃদ্ধি সমস্যা → Pediatrician (পেডিয়াট্রিশিয়ান)

    ১৫.সাধারণ অসুখ: সর্দি, কাশি, জ্বর, শরীর ব্যথা → Medicine Specialist (মেডিসিন স্পেশালিস্ট)

    ১৬.জরুরি বা ছোটখাটো সমস্যা: প্রাথমিক চিকিৎসা, ছোটখাটো অসুখ → General Physician (MBBS ডাক্তার)

     রোগ নির্ণয় ও চিকিৎসার জন্য সঠিক বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ নিলে চিকিৎসা কার্যকর ও দ্রুত হয়। প্রাথমিক সমস্যা হলে সাধারণ চিকিৎসকের কাছে গিয়ে প্রয়োজন অনুযায়ী রেফার করা ভালো।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন