শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫ কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ
  • সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ জামায়াত: মোস্তফা কামাল

    সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ জামায়াত: মোস্তফা কামাল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল অঞ্চল টিম সদস্য ভোলা জেলার সাবেক আমির ও ভোলা-৪(চরফ্যাশন মনপুরা) আসনের জামায়াতের মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী  অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেছেন, এতদিন একটি গোষ্ঠী জামায়াতে ইসলামী  আর হিন্দু সম্পদায়ের মধ্যে প্রাচীর তুলতে চেষ্টা করেছিলো। 

    কিন্তু ২৪ এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে জামায়াতে ইসলামী ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে পারস্পারিক সম্পর্ক ও যোগাযোগ বাড়ছে। জামায়াতে ইসলামী'র নেতা কর্মীরা বাংলাদেশের কোথাও সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের সাথে জুলুম করেছে, কিংবা তাদের জমি, ব্যবসা প্রতিষ্ঠান,বাড়িঘর দখল করেছে এমন একটি প্রমাণ দিতে পারবে না। শুধু রাজনৈতিক কারণে ঐ গোষ্ঠী তাদের স্বার্থ হাসিলের জন্য হিন্দু ভাই বোনদেরকে মিথ্যা তথ্য দিয়ে আমাদের সম্পর্কে খারাপ ধারণা দিয়েছে। 

    তাদের এই ধারণা ভুল প্রমানিত হয়েছে, এখন হিন্দু সম্প্রদায় বাস্তবে বুঝে জামায়াতে ইসলামী'র কাছে নিজেদেরকে সবচেয়ে নিরাপদ মনে করছে । 

    তিনি মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে চরফ্যাশন পৌরসভার ছয়টি পূজামন্ডপ পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন। 

    অধ্যক্ষ মোস্তফা কামাল আরো বলেন, জামায়াতে ইসলামী'র আমীর ডা: শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশে কোন সংখ্যালঘু বা সংখ্যাঘুরু নেই। আমরা সবাই বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশী । 

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী'র আমীর অধ্যক্ষ মীর শরীফ হোসেন, সেক্রেটারী মাওলানা আবুল কাশেম, সহকারী সেক্রেটারি এডভোকেট এনামুল হক রায়হান,মিডিয়া সম্পাদক অধ্যাপক রেজাউল হাসান এমরান, পৌর আমীর অধ্যাপক মামুন আলম, যুব বিষয়ক সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম,  শ্রমিক কল্যান ফেডারেশন এর উপজেলা সভাপতি মাহবুবুর রহমান, পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ প্রমুখ। 

    এ সময় জামায়াতে ইসলামী'র পক্ষ থেকে মন্দিরে আর্থিক অনুদান প্রদান করা হয়।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন