শনিবার, ০৭ মার্চ ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আজ থেকেই পাওয়া যাচ্ছে ১৭ মার্চের ট্রেনের আসন লঘুচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা, জানাল আবহাওয়া বিভাগ বিশ্বকাপ ঘিরে কঠোর নিরাপত্তা, মেক্সিকোতে ১ লাখ সদস্য মোতায়েন মাহফুজ আলমের উদ্যোগে নতুন প্ল্যাটফর্ম ‘অল্টারনেটিভস’ রাজধানীর সায়েন্স ল্যাবে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বাবা ও মেয়ের নারী দিবসে ‘অদম্য নারী’ স্বীকৃতি পাচ্ছেন খালেদা জিয়া বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন চাইলেন তারেক রহমান যুক্তরাষ্ট্রে শিশু যৌন নিপীড়নের অভিযোগে বাংলাদেশি যুবক গ্রেফতার জ্বালানি সংকটে সরকার নির্ধারণ করলো সীমিত তেল এক সপ্তাহে ব্রয়লার মুরগির দাম বেড়ে ২৩০ টাকা, ক্রেতাদের চাপ বেড়েছে
  • হরমোনাল ইমব্যালেন্স চেনার সহজ ৫টি উপায়

    হরমোনাল ইমব্যালেন্স চেনার সহজ ৫টি উপায়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হরমোন আমাদের শরীরের প্রায় সব ফাংশনের নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হঠাৎ ওজন পরিবর্তন, মাসিকের অনিয়ম বা মানসিক পরিবর্তন—এসব ছোট ছোট লক্ষণকেও অবহেলা করলে শরীরের বড় সমস্যা হতে পারে। এখানে ৫টি হরমোনাল ইমব্যালেন্সের লক্ষণ উল্লেখ করা হলো, যা কখনোই উপেক্ষা করা উচিত নয়।

    মাসিক অনিয়ম

    মাসিক যদি ২২ দিনের কম বা ৩৫ দিনের বেশি ব্যবধানে আসে, খুব scanty বা painful হয়, তাহলে এটি estrogen imbalance, thyroid disorder বা PCOS-এর প্রাথমিক সিগন্যাল হতে পারে।

    হঠাৎ ওজন পরিবর্তন

    ডায়েট ও লাইফস্টাইল একই থাকলেও হঠাৎ ওজন বেড়ে যাওয়া (বিশেষ করে পেটের চারপাশে) বা অকারণে ওজন কমে যাওয়া insulin resistance, thyroid imbalance বা cortisol dysregulation-এর ইঙ্গিত দেয়।

    অতিরিক্ত চুল বা একজিমা/পিম্পল

    মুখ বা জও-লাইনে অতিরিক্ত চুল গজানো (hirsutism) অথবা বারবার painful acne দেখা দেওয়া। সাধারণত এন্ড্রোজেন হরমোন বেড়ে যাওয়ার কারণে হয়, যা PCOS বা adrenal disorder-এর সঙ্গে সম্পর্কিত।

    মুড সুইং ও ক্লান্তি

    অল্পতেই irritability, chronic fatigue, low motivation, anxiety বা unexplained sadness। এটি serotonin, dopamine বা cortisol imbalance-এর ফল হতে পারে, যা untreated থাকলে mental health-এও প্রভাব ফেলে।

    চুল পড়া/পাতলা হওয়া

    Diffuse hair thinning বা মাথার চুল পাতলা হয়ে যাওয়া। Stress, nutritional deficiency বা thyroid hormone imbalance-এ চুল পড়া হতে পারে।

    উপরের লক্ষণগুলোর মধ্যে কোনোটি থাকলে ডাক্তার বা এন্ডোক্রাইনোলজিস্টের সঙ্গে পরামর্শ করুন, যাতে সময়মতো চিকিৎসা নেওয়া যায়।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন