রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • বিএনপি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক

    বিএনপি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সবাইকে ঐক্যবদ্ধ করে বিএনপি একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চায় বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। 

    রবিবার রাতে ভোলা শহরের ওয়ের্স্টানপাড়া মিহির লাল সাহার মাঠ পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    আমিনুল হক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন। তার যে রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা রয়েছে সেখানে ধর্মীয় স্বাধীনতার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

    বিএনপি একটি সুন্দর ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, মুসলমান- হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টানসহ বিভিন্ন ধর্মাবলম্বী সবাইকে নিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। আমরা একটি স্বপ্নের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, সমৃদ্ধশালী বাংলাদেশ এবং একটি সুন্দর সমাজ গড়তে চাই।

    পরে সংক্ষিপ্ত আলোচনা শেষে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ উৎসবের উদ্বোধন করেন ভোলা জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীর, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অধ্যক্ষ দুলাল চন্দ্র ঘোষ, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অসীম কুমার সাহা, ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবদুল রব আকন, মিহির লাল সাহার মাঠ পূজা মণ্ডপ কমিটির সহসভাপতি গোপাল সাহা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর কাদের সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব মুনতাসীর আলম চৌধুরী রবিনসহ অন্যান্যরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন