সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডিএমপিতে এসি পদমর্যাদার ৩ কর্মকর্তার পদায়ন, একজনের বদলি বাতিল ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে শুধু ১০ পারসেন্ট দিয়েন: আসিফ মাহমুদ ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুর উপসর্গে আরও দুজনের মৃত্যু ফিট শরীরের জন্য প্রতিদিনের ৫ সহজ অভ্যাস মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদ ছাত্রদলের ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭ সাতকানিয়ায় বাসের ধাক্কায় আহত স্কুলছাত্রীর মৃত্যু
  • লাইফ সাপোর্টে সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

    লাইফ সাপোর্টে সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) তার পরিবারের একজন সদস্য গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তিনি আরও বলেন, “ওনার অবস্থা ভালো নয়, হাসপাতালে ভর্তি আছেন। সবাই দোয়া করবেন।”

    হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ সিদ্দিক জানান, বার্ধ্যক্যজনিত নানা জটিলতা নিয়ে গত চার দিন ধরে তোফায়েল আহমেদ ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি এই মুহূর্তে সিসিইউতে ভর্তি আছেন।

    এদিকে গত রাতে ৮২ বছর বয়সী তোফায়েল আহমেদের মৃত্যুর গুঞ্জন শোনা যায়। এ বিষয়ে ইউসুফ বলেন, “এমন কথা শোনা যাচ্ছে। কিন্তু এ ধরনের তথ্য সঠিক নয়।"

    কয়েক বছর ধরে হুইলচেয়ারে চলাফেরা করেন তোফায়েল আহমেদ। স্ট্রোকের কারণে তার শরীরের একাংশ প্যারালাইজড হয়ে গেছে বলে জানা গেছে। নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন তিনি। 

    তোফায়েল আহমেদ ৯ বার জাতীয় সংসদের সদস্য ছিলেন। সর্বশেষ তিনি ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘদিন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন