পিআর পদ্ধতির নামে যারা নির্বাচন বানচাল করতে চায়, তারা আ.লীগের দোসর: নাজিম উদ্দিন

পিআর পদ্ধতির নামে যারা নির্বাচন বানচাল করতে চায়, তারা আ'লীগের দোসর হিসেবে চিহ্নিত হবে বলে মন্তব্য করছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ভোলা সার্কিট হাউস চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।,
নাজিম উদ্দিন আলম বলেন, নির্বাচন বানচাল চায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ। যারা এদেশের মানুষের জনগণের সম্পদ লুণ্ঠন করেছে, জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে, এদেশের সম্পদ লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে এক পাচার করেছে। এই চোর ডাকাতরাই চায় নির্বাচনটা বালচাল করতে। পিআর পদ্ধতির নামে নির্বাচনকে বানচাল করতে যারা চায়, তারা আওয়ামী লীগের দোষর হিসেবে চিহ্নিত হবে।
তিনি আরো বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন কখনই সম্ভব না। কারণরণ বর্তমান সংবিধানও নেই এই পদ্ধতি। তাছাড়া আমাদের দেশের জনগণ পিআর পদ্ধতিতে অভ্যস্ত না। এদেশের জনগণ তাদের প্রার্থীকে চিনতে হবে। তাদের এলাকার এমপি কে তাদেরকে সেটা জানতে হবে। এদেশের জনগণ তার কোয়ালিটি কি তার ব্যাকগ্রাউন্ড কি এগুলো জনগণ যাচাই-বাছাই করে তাদেরকে নির্বাচিত করবে এটাই স্বাভাবিক। পিআর দ্বারা নিজের স্বার্থ চিন্তা করলে হবে না। ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট ভোট পেয়ে নিজেদের খুশি মত একজনকে এক এলাকায় পাঠিয়ে দিবেন সেখানে এলাকার জনগণ তাদেরকে চিনবে না, এটা আমাদের দেশের জনগণ কখনই মানবে না। এটা তাদের এক ধরনের অযুক্তির দাবি নির্বাচনকে পিছাবার জন্য অথবা নির্বাচনকে বানচাল করার জন্য। তাদেরকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। কারণ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমরা সবাই মিলেমিশে গণতন্ত্রউত্তোলনের জন্য আমরা আন্দোলন করেছি।
আমরা জনগণের ভোটের অধিকারের জন্য আন্দোলন করেছি। আমি অবশ্যই মানি এদেশের বিএনপি জামায়েতসহ অন্যন রাজনৈতিক দল সকলের অবদান আছে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য। সুতরাং আমাদের সকলকে দায়িত্বশীল হতে হবে। জনগণের স্বার্থে পিআর হবে না, পিআর ব্যাপারে তারা আন্দোলনে যেতে পারে না। এটা আলোচনার মাধ্যমে আমাদের সমাধান করতে হবে। ঐক্যমত কমিশন রয়েছে, আমাদের নোবেল বিজয়ী মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোঃ ইউনুস রয়েছেন। উনি সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচন যেকোনো মূল্যের বিনিময় ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। সুতরাং নির্বাচনের দিকে আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে।
শনিবার দুপুরে ঢাকা থেকে লঞ্চযোগে ভোলা ইলিশা ঘাটে আসলে তাকে সংবর্ধনা জানান চরসামাইয়া ইউনিয়ন সাধারণ জনগণ। চরসামাইয়া ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা নাজিম উদ্দিন আলমকে শুভেচ্ছা জানিয়ে শ্লোগানে মুখরিত রাখেন রাজপথ।নেতা-কর্মীরা তাকে রিসিভ করে মোটরসাইকেল যোগে বিশাল শো-ডাউনের মাধ্যমে ইলিশা লঞ্চঘাট থেকে সার্কেট হাউজে পৌছে দেয়। পরে তিনি তার নির্বাচনী এলাকা চরফ্যাশনের উদ্দেশ্যে রওয়ানা দেন।
এসময় উপস্থিত ছিলেন, ভোলা সদর, চরফ্যাশন উপজেলা ও ভোলা জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।
এ সময় তিনি নেতা-কর্মীদের সাথে কুশল বিনিময় করেন এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। আগামী জাতীয় সংসদ নির্বচনকে সামনে রেখে বিভিন্ন কর্মকান্ডে মাধ্যমে জনগণের কাছে গিয়ে তাদের মন জয় করে দলীয় অবস্থান সু-সংহত করার জন্য নেতা-কর্মীদের নির্দেশ প্রদান করেন।