সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • নিয়মিত ৫ বীজ খেলে শরীর পায় যে উপকার

    নিয়মিত ৫ বীজ খেলে শরীর পায় যে উপকার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সকালের নাশতায় অনেকেই খাবারের ওপর বিভিন্ন ধরনের বীজ ছড়িয়ে খান। এতে শুধু খাবারের সৌন্দর্যই বাড়ে না, বরং শরীরে যোগ হয় বাড়তি পুষ্টিগুণও। নানা রকম বীজের মধ্যে চিয়া, তিসি ও সূর্যমুখীর বীজ সবচেয়ে বেশি খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা।

    পুষ্টিবিদদের মতে, সব বীজেরই নিজস্ব গুণাগুণ থাকে। তবে নিজের প্রয়োজন অনুযায়ী সেখান থেকে বাছাই করে নেয়া ভালো। কোনো বীজ খেতে হবে, এতে কী উপকার―এতে কী উপকার, সে ব্যাপারে ভারতীয় একটি সংবাদমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে। চিকিৎসক ও সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার পালানিয়াপ্পান মনিক্কমের পাস্ট করা ভিডিও অনুযায়ী প্রতিবেদনটিতে পাঁচটি বীজের কথা বলা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, সেসব বীজ হলেও তা মানবদেহের জন্য ‘পাওয়ার হাউজ’। তাহলে বীজগুলো সম্পর্কে জেনে নেয়া যাক-

    কুমড়া বীজ:

    এই বীজ ক্যালসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক ও ম্যাগনেশিয়ামের উৎস। যা হাড়ের ক্ষয় রোধে ভূমিকা রাখে। আবার ট্রিপটোফ্যান নামক এক ধরনের অ্যামাইনো অ্যাসিড রয়েছে এই বীজে। যা অক্সিটোসিন হরমোন ক্ষরণে সহায়তা করে। একইসঙ্গে মেলাটোনিন ও সেরোটোনিন নামক দুটি হরমোনের সক্ষমতা বজায় রাখতেও সহায়তা করে।

    চিয়া সিড:

    চিয়া সিডসে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে। যা হার্ট ও মস্তিষ্কের কার্যক্রম ভালো রাখতে খুবই উপকারী। আবার সলিউবল ফাইবার রয়েছে। এসব উপাদান অন্ত্র ছাড়াও রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক রাখতে সহায়তা করে। চিয়া সিড পানি শোষণ করে ফুলে জেলির মতো থকথকে হয়। যা দীর্ঘক্ষণ পেট ভর্তি রাখে।

    তিসি বীজ:

    আলফা-লিনোরেনিক অ্যাসিড সমৃদ্ধ তিসি। এই বীজ শরীরে প্রদাহজনিত সমস্যা নিয়ন্ত্রণে সহায়তা করে। ফাইবার সমৃদ্ধ তিসি বীজ ওজন কমাতে কার্যকরী। রক্তচাপ স্বাভাবিক রেখে হার্টেরও যত্ন নেয়। যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে, তারা এই বীজ খেতে পারেন। এতে থাকা সলিউবল ফাইবার কোষ্ঠকাঠিন্য নিরাময়ে কাজ করে।

    সূর্যমুখী বীজ:

    ভিটামিন ই, ফাইবার ও স্বাস্থ্যকর ফ্যাট সমৃদ্ধ সূর্যমুখী বীজ। পলি আনস্যাচুরেটেড ও মনো আনস্যাচুরেটেড ফ্যাটের উৎস এই বীজ। এসব ফ্যাট রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক রাখতে ভূমিকা রাখে। এ কারণে সূর্যমুখীর বীজ খাওয়া হলে করোনারি হার্টের ঝুঁকি হ্রাস পায়।

    তিল বীজ:

    প্রতিদিনের সাধারণ রান্নায় এখন আর তিল দেয়ার প্রচলন নেই। তিলের তেল দিয়ে রান্নার প্রচলনও বেশ পুরোনো। তিল হচ্ছে ক্যালসিয়াম সমৃদ্ধ। এ জন্য নিয়মিত তিল খাওয়া হলে হাড় ভালো থাকে। এতে স্বাস্থ্যকর ফ্যাটও রয়েছে। তাই তিল খেলে সামগ্রিকভাবে হার্ট ভালো থাকে। লিগন্যান্স নামক উপাদানও রয়েছে এই বীজে। যা হরমোনের সমতা বজায় রাখতেও বিশেষভাবে অবদান রাখে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ