সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • কোমরব্যথা কমাতে যে ভুলগুলো করা উচিত নয়

    কোমরব্যথা কমাতে যে ভুলগুলো করা উচিত নয়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দৈনন্দিন ব্যস্ত জীবনে অনেকেই সামান্য কোমর ব্যথাকে উপেক্ষা করেন। তবে বিশেষজ্ঞদের মতে, এই অবহেলা বড় সমস্যার জন্ম দিতে পারে। লোয়ার ব্যাক পেইন প্রায়ই জীবনের স্বাভাবিক ছন্দ ব্যাহত করে এবং সাধারণত কোমরের নিচের অংশে অনুভূত হয়।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) ২০২০ সালের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে প্রায় ৬১৯ মিলিয়ন মানুষ লোয়ার ব্যাক পেইনে ভুগছেন। ধারণা করা হচ্ছে, ২০৫০ সালের মধ্যে এ সংখ্যা বেড়ে দাঁড়াবে ৮৪৩ মিলিয়নে। বয়স বৃদ্ধি ও জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে এ ঝুঁকি আরও বাড়বে।

    কোমরব্যথার সমাধানে যেসব ভুল এড়িয়ে চলতে হবে

    পা গুটিয়ে বা কুঁজো হয়ে বসা
    পা গুটিয়ে বা সামনের দিকে ঝুঁকে বসলে মেরুদণ্ড অস্বাভাবিকভাবে বাঁক নেয়। এতে ডিস্ক হেরনিয়েশনের ঝুঁকি বেড়ে যায় এবং ব্যথা দীর্ঘস্থায়ী হতে পারে।

    মোটরবাইক বা স্কুটার চালানো
    মোটরবাইক চালানোর সময় মেরুদণ্ডে বাড়তি চাপ সৃষ্টি হয়। এতে ধাক্কা শোষণকারী ডিস্কগুলো পেছনের দিকে ঠেলে যায়, ফলে ডিস্ক স্লিপ বা হেরনিয়েশনের ঝুঁকি তৈরি হয়।

    সামনে ঝুঁকে ভার তোলা
    বারবার সামনে ঝুঁকে ভারী বস্তু তোলার কারণে কোমরের ডিস্কে চাপ পড়ে। এর ফলে কোমরের নিচের অংশে তীব্র ব্যথা হতে পারে। তাই এভাবে কাজ না করাই ভালো।

    চিকিৎসক বলেন, সুস্থ থাকতে জীবনযাত্রার প্রতি নজর দেওয়া জরুরি। অতিরিক্ত কাজ, ভুলভাবে বসা এবং অস্বাস্থ্যকর অভ্যাস মেরুদণ্ডে অতিরিক্ত চাপ সৃষ্টি করে, যা কোমরব্যথার কারণ হতে পারে। তার মতে, নিয়মিত হালকা ব্যায়াম ও সঠিক ভঙ্গিতে কাজ করলেই এ সমস্যা অনেকাংশে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ