সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডিএমপিতে এসি পদমর্যাদার ৩ কর্মকর্তার পদায়ন, একজনের বদলি বাতিল ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে শুধু ১০ পারসেন্ট দিয়েন: আসিফ মাহমুদ ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুর উপসর্গে আরও দুজনের মৃত্যু ফিট শরীরের জন্য প্রতিদিনের ৫ সহজ অভ্যাস মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদ ছাত্রদলের ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭ সাতকানিয়ায় বাসের ধাক্কায় আহত স্কুলছাত্রীর মৃত্যু
  • বাংলাদেশি কর্মী নিয়োগে বড় সুযোগ আলবেনিয়ায়

    বাংলাদেশি কর্মী নিয়োগে বড় সুযোগ আলবেনিয়ায়
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ক্রমবর্ধমান শ্রমবাজারের চাহিদা মেটাতে বাংলাদেশ থেকে দক্ষ ও অর্ধদক্ষ কর্মী নিয়োগে দৃঢ় আগ্রহ প্রকাশ করেছে আলবেনিয়া। দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছে, শিল্প, নির্মাণ, কৃষি, পরিবহন ও সেবা খাতে কর্মীর ঘাটতি পূরণে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার পরিকল্পনা রয়েছে।

    ইতোমধ্যেই আলবেনিয়ার পক্ষ থেকে বাংলাদেশ সরকারের সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে। আলোচনায় জানানো হয়েছে, বাংলাদেশি কর্মীদের পেশাগত দক্ষতা ও কর্মঠ মানসিকতা আন্তর্জাতিক শ্রমবাজারে ইতিবাচক ভাবমূর্তি তৈরি করেছে।

    বাংলাদেশ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, চুক্তি চূড়ান্ত হলে ইউরোপীয় শ্রমবাজারে নতুন করে বড় সুযোগ সৃষ্টি হবে। এতে দেশের বৈদেশিক মুদ্রা আয়ের উৎস আরও বৈচিত্র্যময় হবে।

    শ্রম বিশ্লেষকরা বলছেন, ইউরোপীয় দেশ আলবেনিয়ার বাজারে প্রবেশ বাংলাদেশি কর্মীদের জন্য নতুন দিগন্ত খুলে দেবে। বিশেষ করে দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিকদের জন্য এটি হতে পারে বড় সম্ভাবনা।

    বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলবেনিয়ার রাষ্ট্রপতি বজরাম বেগাজ বৈঠকে এই প্রস্তাবটি উত্থাপন করা হয়।

    বেগাজ বলেন, আমাদের দেশের জন্য কর্মী প্রয়োজন। বেশ কয়েকটি আলবেনিয়ান কোম্পানি ইতোমধ্যেই বাংলাদেশ থেকে নিয়োগের জন্য আবেদন জমা দিয়েছে। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারিত করা যেতে পারে। বিশেষ করে পর্যটনক্ষেত্রে আলবেনিয়ার দক্ষিণ উপকূল রেখাকে বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য একটি আশাব্যঞ্জক গন্তব্য হিসেবে তুলে ধরেন তিনি।

    এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ড. ইউনূস বলেন, বাংলাদেশ ও আলবেনিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সমর্থন করার জন্য আমাদের কর্মক্ষম এবং তরুণ কর্মীরা উপযুক্ত। তিনি আলবেনিয়ার সরকারকে ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান। বর্তমানে বাংলাদেশি নাগরিকদের ভিসার জন্য আবেদন করতে যেতে হয় নয়াদিল্লিতে।

    রাষ্ট্রপতি বেগাজ পরামর্শ দেন, আলবেনিয়া বাংলাদেশি নাগরিকদের জন্য ই-ভিসা চালু করার কথা বিবেচনা করছে। তা বাস্তবায়নের জন্য উচ্চ পর্যায়ের সরকারি সফরসহ আরও শক্তিশালী প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততার আহ্বান জানান তিনি।

    বৈঠকে প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল নিশ্চিত করেছেন, বাংলাদেশের ডাক্তার, নার্স থেকে শুরু করে কারখানা ও কৃষি শ্রমিক পর্যন্ত বিস্তৃত জনবল সরবরাহের ক্ষেত্রে সক্ষমতা রয়েছে। তিনি নিয়োগ প্রক্রিয়াকে আরও সহজ করার জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের গুরুত্বারোপ করেন।

    রাষ্ট্রপতি বেগাজ ঘোষণা করেন, আলবেনীয় বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক তালিকাভুক্তি প্রকল্পের আওতায় বাংলাদেশি শিক্ষার্থীদের স্বাগত জানাতে প্রস্তুত।

    বৈঠকে এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদও উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন