বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫ কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ
  • এই ধরনের মানুষদের জন্য কফি বিপজ্জনক হতে পারে

    এই ধরনের মানুষদের জন্য কফি বিপজ্জনক হতে পারে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কফি অনেকের প্রিয় পানীয় হলেও এটি সবার জন্য উপকারী নয়। বিশেষ কিছু ক্ষেত্রে কফি খাওয়া শরীরের জন্য ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।

    দেখে নিন যাদের কফি এড়িয়ে চলা উচিত-

    ১. অতিরিক্ত অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক সমস্যা আছে যাদের: কফি পাকস্থলীর অ্যাসিড বাড়ায়। ফলে গ্যাস্ট্রিক, হার্টবার্ন, আলসার বেড়ে যেতে পারে।

    ২. উচ্চ রক্তচাপের রোগী: ক্যাফেইন রক্তচাপ হঠাৎ বাড়িয়ে দেয়। এতে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে।

    ৩. ঘুমের সমস্যা বা ইনসমনিয়া আছে যাদের: কফির ক্যাফেইন স্নায়ু উত্তেজিত করে, ঘুম আসতে দেরি হয় এবং ঘুমের মান খারাপ হয়।

    ৪. গর্ভবতী ও স্তন্যদানকারী নারী: অতিরিক্ত ক্যাফেইন ভ্রূণের বৃদ্ধি বাধাগ্রস্ত করতে পারে এবং নবজাতকের ঘুমের সমস্যা তৈরি করতে পারে।

    ৫. হার্টের অনিয়মিত স্পন্দন বা পালপিটেশন যাদের হয়: কফি হৃদস্পন্দন দ্রুত করে তোলে, যা এই সমস্যাকে আরও বাড়াতে পারে।

    সতর্কতা-
    ১. দিনে ১–২ কাপের বেশি কফি না খাওয়াই ভালো।

    ২. খালি পেটে কফি খাওয়া একেবারেই উচিত নয়।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন