সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • হাইড্রেশন ও হার্টের যত্নের জন্য ৫ সহজ খাবার

    হাইড্রেশন ও হার্টের যত্নের জন্য ৫ সহজ খাবার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শুধু পানি পান করা নয়  মানে হাইড্রেশন। আমাদের দৈনন্দিন খাদ্য ও কিছু পানীয়ও প্রাকৃতিকভাবে পানি সমৃদ্ধ। এগুলো শরীর সতেজ রাখার পাশাপাশি হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে। তাই পর্যাপ্ত পানি খাওয়ার সঙ্গে সঙ্গে এই ধরনের খাবারও খাওয়া উচিত। যেগুলো আপনার শরীরকে ভেতর থেকে হাইড্রেট রাখতে কাজ করবে। ফলে শরীর পানিশূন্যতার ঝুঁকিতে পড়বে না। চলুন জেনে নেওয়া যাক, কোন খাবারগুলো এক্ষেত্রে উপকারী-

    ১. তরমুজ

    ৯০ শতাংশেরও বেশি পানি দিয়ে তৈরি তরমুজ হলো সবচেয়ে হাইড্রেটিং ফলের মধ্যে একটি। এটি হালকা, শীতল এবং গ্রীষ্মের অন্যতম ফল। সেইসঙ্গে এতে লাইকোপিন রয়েছে। এটি একটি অ্যান্টিঅক্সিডেন্ট যা হৃদরোগ দূরে রাখতে কাজ করে। বাজারে যতদিন তরমুজ কিনতে পাওয়া যায়, চেষ্টা করুন নিয়মিত এটি খাওয়ার।

    ২. কমলা

    কমলার মতো লেবু জাতীয় ফল শরীর হাইড্রেট করে এবং ভিটামিন সি-ও সরবরাহ করে, যা রক্তনালীকে শক্তিশালী রাখতে সাহায্য করে। কমলা একটি সহজলভ্য ফল। তাজা কমলার রস (চিনি ছাড়া) সতেজ এবং হৃদযন্ত্রের জন্যও উপকারী।

    ৩. স্ট্রবেরি

    এই বেরিতে প্রায় ৯১ শতাংশ পানি থাকে এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এটি প্রক্রিয়াজাত মিষ্টির পরিবর্তে যথেষ্ট মিষ্টি। দই বা ওটমিলের সঙ্গে টপিং হিসেবেও খেতে পারেন। আবার শুধু স্ট্রবেরি খেলেও মিলবে উপকার। এটি নিয়মিত খেলে আপনার শরীর ভেতর থেকেই থাকবে সতেজ।

    ৪. শসা

    সবচেয়ে পানি সমৃদ্ধ সবজির মধ্যে একটি হলো শসা। এতে প্রায় ৯৫ শতাংশ পানি থাকে। এটি কাঁচা খাওয়া যেতে পারে, সালাদে দেওয়া যেতে পারে অথবা স্মুদিতে মিশিয়ে খাওয়া যেতে পারে। শসার উচ্চ পটাসিয়াম উপাদান স্বাস্থ্যকর রক্তচাপও বজায় রাখে।

    ৫. টমেটো

    রসালো টমেটো আমাদের খাবারে হাইড্রেশন এবং লাইকোপিন যোগ করে। কাঁচা খাওয়া হোক, স্যুপে বা তরকারিতে ব্যবহার করা হোক, এটি তরল এবং পুষ্টি উভয়ই বজায় রাখে। যার ফলে শরীরে পানির ঘাটতি তো পূরণ হয়ই, সেইসঙ্গে হৃদযন্ত্রও ভালো রাখে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ