সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডিএমপিতে এসি পদমর্যাদার ৩ কর্মকর্তার পদায়ন, একজনের বদলি বাতিল ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে শুধু ১০ পারসেন্ট দিয়েন: আসিফ মাহমুদ ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুর উপসর্গে আরও দুজনের মৃত্যু ফিট শরীরের জন্য প্রতিদিনের ৫ সহজ অভ্যাস মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদ ছাত্রদলের ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭ সাতকানিয়ায় বাসের ধাক্কায় আহত স্কুলছাত্রীর মৃত্যু
  • রাজনৈতিক জরিপে বিএনপি পেল সর্বোচ্চ সমর্থন

    রাজনৈতিক জরিপে বিএনপি পেল সর্বোচ্চ সমর্থন
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে একটি জরিপের ফলাফল প্রকাশ করেছে পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৪০ শতাংশ ভোটার মনে করেন, নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করবে। প্রতিষ্ঠানটির মতে, এই ফলাফল রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাধারণ ভোটারদের প্রত্যাশা ও আস্থার প্রতিফলন।

    বুধবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁও আর্কাইভ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই জরিপের ফল তুলে ধরেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. রুবাইয়াত সরওয়ার।

    ৮টি বিভাগের ৬৪টি জেলা থেকে ৯ হাজার ৩৯৮টি পরিবার/খনার ১০ হাজার ৪১৩ জন ভোটারের ওপর জরিপটি চালিয়েছে প্রতিষ্ঠানটি।

    জরিপের তথ্য অনুযায়ী, ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এমন অংশগ্রহণকারীদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির পক্ষে সমর্থন জানিয়েছেন ৪১ দশমিক ৩০ শতাংশ ভোটার। এর পরই রয়েছে জামায়াতে ইসলামী, যাদের প্রতি ৩০ দশমিক ৩০ শতাংশ ভোটারের সমর্থন দেখা গেছে।

    গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ১৮ দশমিক ৮০ শতাংশ নিয়ে তৃতীয় স্থানে আছে এবং নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৪ দশমিক ১০ শতাংশ ভোটারের সমর্থন নিয়ে তালিকায় চতুর্থ স্থানে রয়েছে।

    এদিকে আওয়ামী লীগের বিচার হওয়ার আগে নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত নয় বলে মনে করেন ৪৫.৫৮ শতাংশ ভোটার।

    জরিপ বিশ্লেষণে দেখা গেছে, বিএনপি ৬টি বিভাগে এগিয়ে আছে, জামায়াত রংপুরে এবং আওয়ামী লীগ বরিশালে এগিয়ে আছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন