সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডিএমপিতে এসি পদমর্যাদার ৩ কর্মকর্তার পদায়ন, একজনের বদলি বাতিল ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে শুধু ১০ পারসেন্ট দিয়েন: আসিফ মাহমুদ ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুর উপসর্গে আরও দুজনের মৃত্যু ফিট শরীরের জন্য প্রতিদিনের ৫ সহজ অভ্যাস মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদ ছাত্রদলের ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭ সাতকানিয়ায় বাসের ধাক্কায় আহত স্কুলছাত্রীর মৃত্যু
  • ‘স্বপ্ন’ ফের পেলো সুপারব্র্যান্ডস স্বীকৃতি

    ‘স্বপ্ন’ ফের পেলো সুপারব্র্যান্ডস স্বীকৃতি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের সেরা সুপারশপ ব্র্যান্ড ‘স্বপ্ন’ আবারও সুপারব্র্যান্ডস স্বীকৃতি অর্জন করেছে। ২০২৫-২৬ সালের জন্য সুপারস্টোর ক্যাটাগরিতে ‘স্বপ্ন’কে বাংলাদেশের সুপারব্র্যান্ড হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

    শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ২০২৫-২৬ সালের সুপারব্র্যান্ডসমূহের নাম ঘোষণা করা হয়।

    অনুষ্ঠানে স্বপ্নের পক্ষে মূল মঞ্চে একসঙ্গে পুরস্কার গ্রহণ করেন স্বপ্নের হেড অব কনজ্যুমার ইন্সাইটস (বিজনেস রিসার্চ) মঈন উদ্দীন আহমেদ, প্রোডাক্ট ম্যানেজার আকিব রশীদ, মার্কেটিং অ্যানালিটিক্স ম্যানেজার তানজিল অভি, জুনিয়র এক্সিকিউটিভ (মার্কেটিং) বিভাগের জারিন তাসনিম। অনুষ্ঠানে স্বপ্নের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন এসর্টমেন্ট এবং ইনস্টোর এক্সপেরিয়েন্স ব্র্যান্ডিং (উপদেষ্টা) বুশরা জেরিন, হেড অব ট্রেড মার্কেট রিসার্চের নুসরাত জাহান, মিডিয়া অ্যান্ড পি-আর ম্যানেজার মো. কামরুজ্জামান (মিলু) এবং শব্দ প্রকৌশলী মো. ওবাইদুল ইসলাম।

    এর আগে সুপারব্র্যান্ড হিসেবে টানা তিনবার পুরস্কার জেতে স্বপ্ন। এছাড়া টানা নবমবারের মতো সুপারশপ খাতে সেরা ব্র্যান্ড এবং টানা ষষ্ঠবারের মতো সারাদেশের সেরা ১০টি ব্র্যান্ডের একটি নির্বাচিত হয় স্বপ্ন। এছাড়া এশিয়ার ‘মার্কেটিং কোম্পানি অফ দ্য ইয়ার ২০২০’ নামে স্বীকৃত ‘ষষ্ঠ এশিয়া মার্কেটিং এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পুরস্কারও জেতে সুপারশপটি।

    জাপান, চীন, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, হংকং, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার মতো শক্তিশালী মোট ১৮টি দেশের শীর্ষস্থানীয় মার্কেটিং কোম্পানির সঙ্গে প্রতিযোগিতা করে এ পুরস্কার অর্জন করে স্বপ্ন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন