শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাপান সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় হেফাজতে বন্ধু দীপ মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫
  • দাঁত-মাড়ির সমস্যা: জিভের ক্ষত হতে পারে বড় রোগের ইঙ্গিত

    দাঁত-মাড়ির সমস্যা: জিভের ক্ষত হতে পারে বড় রোগের ইঙ্গিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নিয়মিত দাঁত ও মাড়ি স্বাস্থ্য খেয়াল না রাখলে শুধুমাত্র দাঁতের সমস্যা নয়, শরীরের জটিল অসুখের আগাম সতর্ক সংকেতও দেখা দিতে পারে। ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেল্‌থ’ এর গবেষণায় বলা হয়েছে, দাঁত ও মাড়ির সমস্যার আগে সঠিক সময়ে চিকিৎসা নিলে বড় অসুখ এড়ানো সম্ভব।

    মাড়ি থেকে রক্তপাত ও মুখের দুর্গন্ধ
    দাঁত মাজা সঠিক হলেও যদি মাড়ি রক্তপাত করছে বা মুখে দুর্গন্ধ থাকে, তবে পেরিয়োডন্টাইটিস নামের রোগের শঙ্কা থাকতে পারে। এই রোগে দাঁত ও মাড়ির কোষ ক্ষতিগ্রস্ত হয়, যা রক্তে শর্করার মাত্রার সঙ্গে সম্পর্কিত।

    দাঁতে যন্ত্রণা ও মাড়ি ফুলে ওঠা
    অতিরিক্ত ধূমপান, অপুষ্টি, ডায়াবিটিস ও স্টেরয়েড ওষুধ ব্যবহারের কারণে মাড়িতে সংক্রমণ হতে পারে। এর ফলাফল দাঁতে শিরশিরে ব্যথা, মাড়ি লাল ও ফুলে ওঠা। চিকিৎসাবিজ্ঞানে এটি জিঞ্জিভাইটিস নামে পরিচিত।

    জিভের নীচে মাংসপিণ্ড ও মুখের আলসার
    জিভের নীচে বা গালে ছোট মাংসপিণ্ড, লাল বা সাদা আস্তরণ হলে মুখের আলসারের ইঙ্গিত দেয়। ভিটামিন সি, ভিটামিন বি-এর ঘাটতি, কোষ্ঠ্যকাঠিন্য বা হরমোনজনিত সমস্যা এটির কারণ হতে পারে। সাধারণত ক্ষতিকারক নয়, তবে একাধিক ক্ষত, দাঁত নড়বড়ে হওয়া বা রক্তপাত দেখা দিলে দেরি করা ঠিক নয়। অনেক ক্ষেত্রে জিভের ক্যান্সারের সতর্ক সংকেতও হতে পারে।

    বিশেষজ্ঞদের পরামর্শ, দাঁতে বা মাড়িতে সমস্যা দেখা দিলে গুচ্ছের ব্যথানাশক ও অ্যান্টিসেপ্টিক মলমে ভরসা না করে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সঠিক সময়ে চিকিৎসা নেওয়া দীর্ঘমেয়াদী জটিল রোগ এড়াতে সহায়ক।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন