সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • স্বাস্থ্যের জন্য গ্রিন টি

    স্বাস্থ্যের জন্য গ্রিন টি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অনিয়ন্ত্রিত জীবনযাপন ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে অনেকেই নানা রোগে ভুগছেন বর্তমান সময়ে। এই পরিস্থিতিতে সুস্থ থাকতে সচেতন মানুষজন ধীরে ধীরে তাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন আনছেন। এরই অংশ হিসেবে প্রতিদিন সকালে গ্রিন টি পান করার প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

    গ্রিন টির উপকারিতা

    পুষ্টিবিদদের মতে, প্রতিদিন সকালে এক কাপ গ্রিন টি পান শরীরের জন্য উপকারী। এটি শরীরকে ডিটক্স করে, মেটাবলিজম রেট বাড়ায় এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে।

    •  রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
    •  খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়, ফলে হৃদযন্ত্র সুস্থ থাকে।
    •  অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় মস্তিষ্ক সক্রিয় রাখে ও স্মৃতিশক্তি বাড়ায়।
    •  কিছু ক্যান্সারের ঝুঁকিও কমাতে পারে।

    অতিরিক্ত গ্রিন টির ক্ষতি

    তবে একটানা ও অতিরিক্ত গ্রিন টি পান করলে শরীরে নানা সমস্যা দেখা দিতে পারে।

    • হার্ট বিট বেড়ে যাওয়া
    • উদ্বেগ ও মানসিক অস্থিরতা
    • বদহজম ও বমি ভাব
    • অনিদ্রা বা ঘুমের সমস্যা

    পরামর্শ, বিশেষজ্ঞদের মতে, পরিমিত পরিমাণে গ্রিন টি পান শরীরের জন্য উপকারী হলেও অতিরিক্ত গ্রহণ করলে উল্টো ক্ষতির ঝুঁকি বাড়তে পারে। তাই গ্রিন টি খাওয়ার ক্ষেত্রে অবশ্যই সচেতন থাকতে হবে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ