শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতির পথে ব্রিটেন

    ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতির পথে ব্রিটেন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এই সপ্তাহের শেষেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে ব্রিটেন। ব্রিটিশ দৈনিক দ্য টাইমসের প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রীয় সফরের পর ব্রিটেন আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।

    ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গত জুলাই মাসে সতর্ক করে বলেছিলেন, ইসরাইল গাজার দুর্ভোগ লাঘবের জন্য পদক্ষেপ না নিলে এবং এটা যুদ্ধবিরতিতে না পৌঁছালে যুক্তরাজ্য ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির পদক্ষেপ নেবে।

    দ্য টাইমস বলেছে, ট্রাম্প আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) তার দুইদিনের রাষ্ট্রীয় সফর শেষ করবেন। এরপরই ব্রিটেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ব্যাপারে একটি ঘোষণা দেবে। রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধের তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়। 
     
    ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়া। আগামী সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের সম্মেলনকালে এই স্বীকৃতি দেয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। 
     
    এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার পরিস্থিতিকে গণহত্যা বলে অভিহিত করেছেন লন্ডনের মেয়র সাদিক খান। তিনি বলেছেন, তিনি বিশ্বাস করেন যে, ‘গাজায় যা ঘটছে তা গণহত্যা’। তিনি যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির সবচেয়ে সিনিয়র নেতা যিনি গাজা ইস্যুতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সরকারের অবস্থানের বিরুদ্ধে অবস্থান নিলেন। স্কাই নিউজ।
     
    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রীয় সফরকালে বুধবার (১৭ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে সাদিক খান বলেন, ‘যখন আমি শিশুদের ক্ষুধার্ত থাকার ছবি দেখি..যখন আমি গাজার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়তে দেখি; যখন আমি অভাবী মানুষের কাছে ত্রাণ সরবরাহের অভাব দেখি; যখন আমি মানুষের তৈরি দুর্ভিক্ষ দেখি; যখন আমি আইসিজে-র অন্তর্বর্তীকালীন রায় পড়ি, এবং তারপর চলতি সপ্তাহে জাতিসংঘ কমিশনের প্রতিবেদন দেখি, তখন আমার মনে হয় গাজায় আমরা যে গণহত্যা দেখতে পাচ্ছি, তা আমাদের চোখের সামনেই ঘটছে।’
     
    গাজায় ইসরাইলি গণহত্যা নিয়ে বৈশ্বিক জনমত ক্রমেই জোরালো হচ্ছে। গত বুধবার (১৭ সেপ্টেম্বর) গাজায় ইসরাইলের আগ্রাসনকে সরাসরি গণহত্যা আখ্যা দিয়েছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। তিনি যুক্তরাষ্ট্রে প্রথম সিনেটর যিনি গাজায় ইসরাইলি হত্যাযজ্ঞকে গণহত্যা হিসেবে অভিহিত করলেন। 
     
    তিনি বলেন, গাজায় ইসরাইলের হামলা গণহত্যার শামিল। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকে ফিলিস্তিনিদের ওপর এই হত্যাযজ্ঞে জড়িত থাকার অভিযোগ থেকে বেরিয়ে আসার আহ্বানও জানিয়েছেন।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন