বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি পাকিস্তান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতিতে ভারতের প্রকাশ্য অসন্তোষ কালকিনির বিভিন্ন দপ্তরে সাংবাদিক ইউনিয়নের কমিটির তালিকা ও গঠনতন্ত্র প্রদান সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবে ইসি ডেঙ্গু শনাক্তে বাংলাদেশকে ৫ লাখ পরীক্ষার কিট দিল যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে শেনজেন ভিসার সিদ্ধান্ত নেবে সুইডিশ মাইগ্রেশন এজেন্সি
  • বড় সাইবার হামলা সুইডেনে: তথ্য লিকের ঘটনায় উদ্বেগ

    বড় সাইবার হামলা সুইডেনে: তথ্য লিকের ঘটনায় উদ্বেগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ার দেশ সুইডেনে একটি আইটি সিস্টেম প্রোভাইডারের ওয়েবসাইটে সাইবার হামলা হয়েছে। হামলার ফলে দেশটির অন্তত ১৫ লাখ নাগরিকের ব্যক্তিগত তথ্য বিপন্ন হয়েছে বলে এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে।

    যে আইটি সিস্টেম প্রোভাইডার সংস্থার ওয়েবসাইটে হামলা হয়েছে, সেটির নাম মিলিজোডেটা। এটি সুইজারল্যান্ডের সবচেয়ে বড় আইটি সিস্টেম প্রোভাইডার সংস্থা। গত ২৩ এবং ২৪ আগস্ট হয়েছে এই হামলা। সুইডেনের আইন ও বিচার বিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যে এ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে।

    সুইডেনের জনসংখ্যা ১ কোটি ৬০ লাখ। মোট জনসংখ্যার শতকরা হিসেবে ১৫ শতাংশ মানুষের ব্যক্তিগত তথ্য চুরি হয়েছে এ হামালায়। এর পাশাপাশি দেশটির ১৬৪টি পৌরসভা ও সিটি কর্পোরেশন, ৪টি প্রাদেশিক সরকার এবং অনেক বেসারকারি কোম্পানির তথ্যও খোয়া গেছে।

    সুইডেনের আইন ও বিচার মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রধান স্যান্ড্রা হেলগাদোত্তির, “আমরা সবচেয়ে গুরুত্ব দিচ্ছি ১৫ লাখ মানুষের ব্যক্তিগত তথ্য বেহাত হওয়ার ব্যাপারটিকে। এ পর্যন্ত তদন্তে আমরা নিশ্চিত হয়েছি যে এই হামলা দেশীয় কোনো হ্যাকার বা হ্যাকার গ্রুপ ঘটিয়েছে। বিদেশি কোনো হ্যাকার বা হ্যাকারগ্রুপের সংশ্লিষ্টতা আমরা এখনও পাইনি।”

    এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। সুইডেনের সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, সরকারের কাছে একটি ‘প্রস্তাব’ দিয়েছে হ্যাকাররা। তারা বলেছে, যদি ১ দশমিক ৫ বিটকয়েন বা ১৭ লাখ ডলার তাদের প্রদান করা হয়— তাহলে চুরি করা কোনো তথ্য ফাঁস বা বিক্রি করবে না তারা।

    যদি অর্থ প্রদান করা না হয়, তাহলে আগামী সপ্তাহের মধ্যে এসব তথ্য ডার্কনেট বা ডার্কওয়েভে ছেড়ে দেওয়ার হুমকিও দিয়েছে হ্যাকাররা।

    সাইবার হামলা হওয়ার পর থেকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত সুইডেনের বিভিন্ন থানায় ৩ শতাধিক ক্ষতিগ্রস্ত ব্যক্তি অভিযোগ জানিয়েছেন বলে প্রতিবেদনে বলেছে এএফপি।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন