বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি পাকিস্তান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতিতে ভারতের প্রকাশ্য অসন্তোষ কালকিনির বিভিন্ন দপ্তরে সাংবাদিক ইউনিয়নের কমিটির তালিকা ও গঠনতন্ত্র প্রদান সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবে ইসি ডেঙ্গু শনাক্তে বাংলাদেশকে ৫ লাখ পরীক্ষার কিট দিল যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে শেনজেন ভিসার সিদ্ধান্ত নেবে সুইডিশ মাইগ্রেশন এজেন্সি
  • গণহত্যার প্রমাণ মিলল গাজায় ইসরায়েলের যুদ্ধ থেকে

    গণহত্যার প্রমাণ মিলল গাজায় ইসরায়েলের যুদ্ধ থেকে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রায় দুই বছরের সংঘর্ষের পর গাজায় ইসরায়েলের বর্বরতা জাতিসংঘের এক তদন্তে ‘গণহত্যা’ হিসেবে প্রমাণিত হয়েছে।

    অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের চেয়ারম্যান নাভি পিল্লে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম আল জাজিরার কাছে সংস্থাটির তদন্তের এ ফলাফলের বিষয়ে ঘোষণা দেন।

    এক সাক্ষাৎকারে পিল্লে বলেন, ‘আমরা (ইসরাইলি) প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগ, প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী (ইয়োভ গ্যালান্ত)-কে তাদের বক্তব্য এবং তাদের দেয়া আদেশের ভিত্তিতে শনাক্ত করেছি।’
     
    তিনি আরও বলেন, 
    যেহেতু এই তিন ব্যক্তি রাষ্ট্রের এজেন্ট ছিলেন, আইন অনুসারে, রাষ্ট্রকে দায়ী করা হয়। তাই আমরা বলি যে রাষ্ট্রই (ইসরাইল) গণহত্যা চালিয়েছে।

    প্রতিবেদন অনুসারে, কমিশন দেখেছে যে ইসরাইলি কর্মকর্তাদের বক্তব্যের পাশাপাশি, ‘পরিস্থিতিগত প্রমাণ’ ছিল, যার ফলে তাদের গণহত্যার উদ্দেশ্য সম্পর্কে তথ্য পাওয়া গেছে। 
     
    রিপোর্টে দেখা গেছে, ‘কমিশন এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, গাজা উপত্যকার ফিলিস্তিনিদের সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার জন্য ইসরাইলি কর্তৃপক্ষ এবং ইসরাইলি নিরাপত্তা বাহিনীর গণহত্যার উদ্দেশ্য রয়েছে।’
     
    তবে জেনেভায় নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত প্রতিবেদনের ফলাফলের নিন্দা জানিয়েছেন এবং এটিকে ‘কলঙ্কজনক’, ‘ভুয়া’ এবং ‘মানহানিকর’ বলে উল্লেখ করেছেন।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন