বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি পাকিস্তান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতিতে ভারতের প্রকাশ্য অসন্তোষ কালকিনির বিভিন্ন দপ্তরে সাংবাদিক ইউনিয়নের কমিটির তালিকা ও গঠনতন্ত্র প্রদান সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবে ইসি ডেঙ্গু শনাক্তে বাংলাদেশকে ৫ লাখ পরীক্ষার কিট দিল যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে শেনজেন ভিসার সিদ্ধান্ত নেবে সুইডিশ মাইগ্রেশন এজেন্সি
  • আরব-মুসলিম নেতা সম্প্রদায় ইসরায়েল প্রতিরোধে একমত

    আরব-মুসলিম নেতা সম্প্রদায় ইসরায়েল প্রতিরোধে একমত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফিলিস্তিনে ইসরায়েলের হামলা রোধে সম্ভাব্য সব আইনি ও কার্যকর ব্যবস্থা নিতে চান আরব ও মুসলিম নেতারা।

    দোহায় হামাস নেতাদের বিরুদ্ধে ইসরায়েলের আক্রমণের পর কাতারের রাজধানীতে এই সিদ্ধান্ত নিয়েছেন ৫৭টি আরব ও ইসলামিক দেশের নেতারা। হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র, জার্মানি, ইসরায়েলসহ বেশ কিছু দেশ।

    এছাড়া ছয় দেশের গালফ কোঅপারেশন কাউন্সিলও তাদের শীর্ষ বৈঠকের পাশাপাশি একটা বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে, তারা মধ্যপ্রাচ্যের জন্য যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবস্থা চালু করবে।

    তারা যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে, তারা যেন ইসরায়েলকে সংযত করে। গালফ কোঅপারেশন কাউন্সিলের সেক্রেটারি জেনারেল জাসেম মোহামেদ আল-বুদাইয়ি বলেছেন, ইসরায়েলকে সংযত করার ক্ষমতা ও প্রভাব যুক্তরাষ্ট্রের আছে। তারা যেন সেটা প্রয়োগ করে।

    মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েলের পর কাতার সফরে গেছেন। তিনি সেখানে কাতারের সুরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি দেবেন।

    কী বললেন নেতানিয়াহু

    ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেছেন, আমি মনে করি না দোহায় যে বিমান হামলা হয়েছিল, তা ব্যর্থ হয়েছে। মার্কো রুবিওর সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, ওই আক্রমণের উদ্দেশ্য ছিল একটা বার্তা দেওয়া, সেটা হলো, যেখানেই সন্ত্রাসবাদীরা যাক না কেন, আমরা ঠিক খুঁজে বের করব।

    দোহায় ইসরায়েলের আক্রমণে কেউ মারা গেছে এমন প্রমাণ পাওয়া যায়নি। হামাস দাবি করেছে, তাদের যে নেতাদের ইসরায়েল টার্গেট করেছিল, তারা বেঁচে আছেন।

    নেতানিয়াহুর বক্তব্য, সন্ত্রাসবাদীদের কেউ রক্ষা করতে পারবে না। যুক্তরাষ্ট্র তো আল-কায়দা নেতা ওসামা বিন লাদেনকে পাকিস্তানে গিয়ে হত্যা করেছিল।

    একঘরে হলেও

    নেতানিয়াহু বলেছেন, তার দেশকে একঘরে হওয়ার জন্যও প্রস্তুত থাকতে হবে। এরকম ঘটনা ঘটলে এর জন্য ইউরোপের মুসলিম নেতারাই দায়ী থাকবেন।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন