শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • ভারতের সুপ্রিম কোর্ট ওয়াকফ আইনের কয়েকটি ধারা স্থগিত রাখলেন

    ভারতের সুপ্রিম কোর্ট ওয়াকফ আইনের কয়েকটি ধারা স্থগিত রাখলেন
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সুপ্রিম কোর্ট বিজেপি সরকারের সংশোধিত ওয়াকফ আইন পুরোপুরি খারিজ করেনি। তবে জেলা প্রশাসকদের হাতে যে অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছিল তা কেড়ে নেওয়া হয়েছে এবং আইনটির কয়েকটি ধারা স্থগিত রাখা হয়েছে।

    সোমবার (১৫ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি এ আর মসিহের ডিভিশন বেঞ্চ ওয়াকফ মামলায় অন্তর্বর্তী রায় ঘোষণা করেন। দীর্ঘ শুনানির পর, গত ২২ মে মামলার রায় স্থগিত রাখা হয়েছিল। ডিভিশন বেঞ্চের রায়ে বলা হয়েছে, সংশোধিত আইনের কিছু ধারার প্রভাব অবিলম্বে স্থগিত থাকবে।

    বিশ্লেষকরা মনে করছেন, এই রায় ওয়াকফ আইন ও প্রশাসনিক ক্ষমতার ভারসাম্য পুনঃস্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সুপ্রিম কোর্টের এই পদক্ষেপে ধর্মীয় ও সামাজিক সংস্থাগুলোর স্বায়ত্তশাসন নিশ্চিত করার দিকেও দৃষ্টি রাখা হয়েছে।

    বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার মুসলিম সম্প্রদায়ের ওয়াকফ সম্পত্তির ‘সঠিক রক্ষণাবেক্ষণ’ ও ‘অপব্যবহার’ রুখতে আইন সংশোধন করে। এ নিয়ে সারা দেশে ব্যাপক বিক্ষোভ হয়। সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়। আইন বাতিলের দাবিও ওঠে। কিন্তু সুপ্রিম কোর্ট আইন বাতিল না করে কয়েকটি ধারার ওপর স্থগিতাদেশ দেন।

    নতুন আইনে বলা হয়েছিল, কোনো সম্পত্তি, তা সে জমি, বাড়ি যা–ই হোক না কেন—জরিপ শেষে ওয়াকফের কি না, বলার অধিকারী হবেন জেলা প্রশাসক। সুপ্রিম কোর্ট আজ অন্তর্বর্তী আদেশে বলেন, জেলা প্রশাসক সাধারণ মানুষের ব্যক্তিগত অধিকার নিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন না।

    নতুন আইনে বলা হয়েছে, ওয়াকফে সম্পত্তি দান করতে হলে কোনো ব্যক্তিকে পাঁচ বছর ইসলাম ধর্ম পালন করতে হবে। তবেই তিনি সম্পত্তি দানের অধিকারী হবেন। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ ওই ধারাও স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন।

    ভারতে কেন্দ্রীয় পর্যায়ে ওয়াক্‌ফ কাউন্সিল আছে। প্রতিটি রাজ্যে আছে ওয়াক্‌ফ বোর্ড। সেই কাউন্সিল ও বোর্ডের সব সদস্য এত দিন ধরে মুসলিম সম্প্রদায়ের মানুষই হতেন। নতুন আইনে অমুসলিমদেরও রাখার বিধান দেওয়া হয়েছে। নারীদেরও অন্তর্ভুক্তি নিশ্চিত করা হয়। সুপ্রিম কোর্ট সে বিষয়েও হস্তক্ষেপ করেছেন।

    অন্তর্বর্তী রায়ে বলা হয়েছে, কেন্দ্রীয় ওয়াক্‌ফ কাউন্সিলে সর্বোচ্চ চার ও রাজ্যস্তরের ওয়াক্‌ফ বোর্ডে সর্বোচ্চ তিন অমুসলিম সদস্য রাখা যাবে। একই সঙ্গে সুপ্রিম কোর্ট বলেন, কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিল ও রাজ্য ওয়াকফ বোর্ডের মুখ্য পরিচালক মুসলিম হওয়াই বাঞ্ছনীয়।

    ভারতে ওয়াক্‌ফের অধীনে ৮ লাখ ৭০ হাজার সম্পত্তি রয়েছে। ওয়াকফ বোর্ডগুলোর নিয়ন্ত্রণে রয়েছে ৯ লাখ ৪০ হাজার একর জমি, যার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার কোটি রুপি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন