বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি পাকিস্তান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতিতে ভারতের প্রকাশ্য অসন্তোষ কালকিনির বিভিন্ন দপ্তরে সাংবাদিক ইউনিয়নের কমিটির তালিকা ও গঠনতন্ত্র প্রদান সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবে ইসি ডেঙ্গু শনাক্তে বাংলাদেশকে ৫ লাখ পরীক্ষার কিট দিল যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে শেনজেন ভিসার সিদ্ধান্ত নেবে সুইডিশ মাইগ্রেশন এজেন্সি
  • নেপালের প্রথম নারী অ্যাটর্নি জেনারেল সাবিতা ভাণ্ডারি

    নেপালের প্রথম নারী অ্যাটর্নি জেনারেল সাবিতা ভাণ্ডারি
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নেপালে প্রথমবারের মতো একজন নারীকে অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল নবনিযুক্ত প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সুপারিশ মেনে সিনিয়র অ্যাডভোকেট সাবিতা ভাণ্ডারিকে এই দায়িত্বে নিয়োগ দেন।

    এই ইতিহাসসৃষ্টির মাধ্যমে নেপালের আইন ও বিচার ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন নতুন দিগন্তে পৌঁছালো। সাবিতা ভাণ্ডারি দেশের আইনি প্রথায় প্রথম নারী হিসেবে এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করবেন।

    বিশেষজ্ঞরা মনে করছেন, এটি নারীদের পেশাগত অগ্রগতির ক্ষেত্রে এক মাইলফলক এবং নেপালের সামাজিক ও প্রশাসনিক ক্ষেত্রে নারী নেতৃত্বকে শক্তিশালী করবে।

    রোববার (১৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট।

    সংবাদমাধ্যমটি বলছে, নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল রোববার সিনিয়র অ্যাডভোকেট সাবিতা ভাণ্ডারিকে নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন। এর মধ্য দিয়ে দেশটিতে এই পদে প্রথমবারের মতো একজন নারী দায়িত্ব পেলেন।

    প্রেসিডেন্টের কার্যালয়ের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সুপারিশে এই নিয়োগ দেওয়া হয়েছে।

    এর আগে একই দিনে প্রেসিডেন্ট কার্যালয় সাবেক অ্যাটর্নি জেনারেল রমেশ বাদালের পদত্যাগপত্র অনুমোদনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়।

    সাবিতা ভাণ্ডারি পূর্বে তথ্য কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি আইনবিদ কৃষ্ণ প্রসাদ ভাণ্ডারির কন্যা। রোববার সকালে প্রধানমন্ত্রী কার্কি তার নাম প্রস্তাব করেন এবং ভাণ্ডারির সম্মতি পাওয়ার পর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন