সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • পেশাভেদে বিবাহবিচ্ছেদের চিত্র

    পেশাভেদে বিবাহবিচ্ছেদের চিত্র
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিবাহ হলো একটি সামাজিক ও আইনগত বন্ধন, যা ভালোবাসা, বোঝাপড়া ও পারস্পরিক দায়িত্বের ভিত্তিতে গড়ে ওঠে। তবে বিভিন্ন কারণে বিশ্বব্যাপী বিবাহবিচ্ছেদের হার বাড়ছে। গবেষণা প্রতিষ্ঠান ডিভোর্স ডটকমের সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা গেছে, কিছু নির্দিষ্ট পেশার মানুষের মধ্যে বিচ্ছেদের প্রবণতা তুলনামূলকভাবে সবচেয়ে বেশি।

    কোন কোন পেশায় ডিভোর্স বেশি? 

    বারটেন্ডাররা

    তালিকার শীর্ষে আছেন তারা। রাতের কাজ, গ্রাহকদের সঙ্গে ঘনিষ্ঠতা ও জীবনযাপনের ধরনই এ পেশায় ডিভোর্স বাড়ায়।

    অ্যাডাল্ট পারফরম্যান্স আর্টিস্টরা

    পেশাগত কারণে তাদের দাম্পত্য জীবনে অনিরাপত্তা, ঈর্ষা ও প্রতারণার অভিযোগ বেশি থাকে।

    উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তারা

    মানসিক চাপ, দীর্ঘ সময় পরিবার থেকে দূরে থাকা ও সঙ্গীর একাকিত্ব সব মিলিয়ে সম্পর্ক টেকে না।

    চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা

    রোগীকে অগ্রাধিকার দিয়ে সঙ্গীকে সময় দিতে না পারা তাদের দাম্পত্য সম্পর্কে ফাঁক তৈরি করে।

    ক্যাসিনো ও গেমিং সার্ভিসেস ওয়ার্কাররা

    জুয়ার পরিবেশ ও জীবনযাপনের ধরন বৈবাহিক সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলে।

    ফ্লাইট অ্যাটেনড্যান্টস

    আকর্ষণীয় চাকরি হলেও ক্রমাগত ভ্রমণ, মানসিক চাপ ও পরিবার থেকে দূরে থাকা সম্পর্ক ভাঙনের কারণ হয়।

    ব্যালে ডান্সাররা

    কঠোর পরিশ্রম, শারীরিক সমস্যা, শরীর নিয়ে হীনম্মন্যতা ও মানসিক চাপ তাদের দাম্পত্য জীবনে নেতিবাচক প্রভাব ফেলে।

    উল্লেখ্য, গবেষণায় দেখা গেছে, যেসব পেশায় মানসিক চাপ, সময়ের অভাব, দীর্ঘ দূরত্বে থাকা বা অনিরাপত্তাবোধ বেশি সেই পেশাজীবীদের মধ্যে ডিভোর্সের হারও তুলনামূলকভাবে বেশি।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ