বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি পাকিস্তান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতিতে ভারতের প্রকাশ্য অসন্তোষ কালকিনির বিভিন্ন দপ্তরে সাংবাদিক ইউনিয়নের কমিটির তালিকা ও গঠনতন্ত্র প্রদান সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবে ইসি ডেঙ্গু শনাক্তে বাংলাদেশকে ৫ লাখ পরীক্ষার কিট দিল যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে শেনজেন ভিসার সিদ্ধান্ত নেবে সুইডিশ মাইগ্রেশন এজেন্সি
  • দোহায় হামলার প্রেক্ষাপটে মার্কো রুবিওর মন্তব্য

    দোহায় হামলার প্রেক্ষাপটে মার্কো রুবিওর মন্তব্য
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কাতারের রাজধানী দোহায় হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের হামলা তেল আবিব ও ওয়াশিংটনের সম্পর্ককে প্রভাবিত করবে না মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

    শনিবার (১৩ সেপ্টেম্বর) ব্রিটেন ও ইসরাইলের উদ্দেশ্যে রওয়া হওয়ার আগে সাংবাদিকদের রুবিও বলেন, স্পষ্টতই, আমরা এতে (কাতারে হামলা) খুশি ছিলাম না; প্রেসিডেন্টও এতে খুশি ছিলেন না।

    তিনি বলেন, ‘এতে ইসরাইলিদের সাথে আমাদের সম্পর্কের ধরন পরিবর্তন করবে না, তবে আমাদের এটি নিয়ে কথা বলতে হবে - বিশেষ করে যুদ্ধবিধ্বস্ত গাজায় যুদ্ধবিরতিতে পৌঁছানোর কূটনৈতিক প্রচেষ্টার উপর এর কী প্রভাব হতে পারে।’
     
    গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) গাজায় মার্কিন প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য অনুষ্ঠিত এক বৈঠকের সময কাতারের রাজধানী দোহায় হামাসের একটি অফিস ভবনকে লক্ষ্যবস্তু করে বিমান হামলা চালায় ইসরাইল।
     
    ওই হামলায় ছয়জন নিহত হন, যার মধ্যে রয়েছেন সিনিয়র হামাস নেতা খলিল আল-হাইয়ার ছেলে হুমাম, তিনজন দেহরক্ষী এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা। হামলার জেরে পুরো অঞ্চলে উত্তেজনা তীব্রভাবে বেড়ে গেছে।
     
    ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৬৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজায় যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্র ও মিশরের সঙ্গে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে কাতার।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন