সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • মাছের গন্ধ মুক্ত হাতের জন্য করণীয়

    মাছের গন্ধ মুক্ত হাতের জন্য করণীয়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মাছ ছাড়া বাঙালির দিনও যেন চলে না। সপ্তাহে চার-পাঁচ দিন বা তারও বেশি বার মাছের তরকারি বসে যায় হাঁড়িতে। বাজার থেকে মাছ কেটে আনা হোক বা বাড়িতে কেটে-বেছে নেওয়া, শেষ পর্যন্ত পরিষ্কার করা ও রান্নার ঝক্কি সামলাতে হয় গৃহিণীকেই। আর এই জায়গাতেই শুরু হয় ঝামেলা। মাছ ধোয়ার কিংবা রান্না করার পর হাত থেকে যে আঁশটে গন্ধ বের হয়, তা সহজে যেতে চায় না। সাবান দিয়ে বারবার হাত ধোয়ার পরও সেই গন্ধ থেকে যায়। এ সমস্যার সহজ সমাধান মিলবে রান্নাঘরেই। কয়েকটি ঘরোয়া উপাদান ব্যবহার করলে অনায়াসেই দূর হবে দুর্গন্ধ।

    লেবু

    মাছে হাত দেওয়ার পর লেবুর রস হাতে ঘষে ধুয়ে নিন। লেবুর রসের অ্যাসিডিক উপাদান ত্বক এক্সফোলিয়েট করে এবং গন্ধ কমাতে সাহায্য করে। শুধু রস নয়, লেবুর খোসাও হাতে ঘষে নিতে পারেন। লেবুর গন্ধ বেশ তীব্র হওয়ায় আঁশটে ভাব সহজেই দূর হবে।

    বেকিং সোডা

    এক চিমটে বেকিং সোডা হাতের দুর্গন্ধ তাড়াতে দারুণ কার্যকর। সামান্য পানির সঙ্গে মিশিয়ে নিন, তারপর ওই মিশ্রণ হাতে লাগিয়ে ভালো করে ঘষুন। এটি প্রাকৃতিক স্ক্রাবের মতো কাজ করে, মৃত কোষ পরিষ্কার করে দেয় এবং হাতও হয়ে ওঠে সতেজ।

    নারকেল তেল

    ক্ষারযুক্ত সাবান বারবার ব্যবহার করলে হাত হয়ে ওঠে শুষ্ক ও রুক্ষ। এর বদলে প্রথমে হালকা তরল সাবান দিয়ে হাত ধুয়ে নিন। তারপর অল্প নারকেল তেল মেখে নিন। এতে শুধু দুর্গন্ধই দূর হবে না, হাতও থাকবে নরম ও মসৃণ। ফলে আলাদা করে হ্যান্ডক্রিম লাগানোরও দরকার হবে না।

    রান্নাঘরের এই সহজ উপাদানগুলো ব্যবহার করলে হাতের মাছের আঁশটে গন্ধ একেবারেই উধাও হয়ে যাবে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ