বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি পাকিস্তান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতিতে ভারতের প্রকাশ্য অসন্তোষ কালকিনির বিভিন্ন দপ্তরে সাংবাদিক ইউনিয়নের কমিটির তালিকা ও গঠনতন্ত্র প্রদান সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবে ইসি ডেঙ্গু শনাক্তে বাংলাদেশকে ৫ লাখ পরীক্ষার কিট দিল যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে শেনজেন ভিসার সিদ্ধান্ত নেবে সুইডিশ মাইগ্রেশন এজেন্সি
  • ভয়াবহ বন্দুকযুদ্ধে পাকিস্তানে প্রাণ গেল ১২ সেনার

    ভয়াবহ বন্দুকযুদ্ধে পাকিস্তানে প্রাণ গেল ১২ সেনার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশে সন্ত্রাসবিরোধী অভিযানে অন্তত ৩৫ জন ‘ভারতপন্থী সন্ত্রাসী’কে হত্যা করেছে পাকিস্তানি সেনারা। তীব্র সংঘর্ষে দেশটির ১২ সেনাও প্রাণ হারিয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

    আইএসপিআর জানায়, ১০ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত দুটি আলাদা অভিযানে এ হতাহতের ঘটনা ঘটে। বাজউর জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে সেনারা সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালায়। টানা গোলাগুলির পর নিহত হয় ২২ জন সন্ত্রাসী।

    অন্যদিকে দক্ষিণ ওয়াজিরিস্তানে পরিচালিত পৃথক অভিযানে আরও ১৩ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়। এ সময় তীব্র গুলিবিনিময়ে  প্রাণ যায় ১২ জন সেনার। তবে এই অভিযানকে পাক সেনাদের অন্যতম সাফল্য হিসেবে বর্ণনা করেছে আইএসপিআর।

    বিবৃতিতে বলা হয়, অভিযানে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ। নিহতরা ভারত-সমর্থিত “ফিতনা আল-খাওয়ারিজ” গোষ্ঠীর সদস্য এবং তারা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলেও উল্লেখ করা হয় এতে।

    আইএসপিআর আরও জানায়, গোয়েন্দা প্রতিবেদনে নিশ্চিত হওয়া গেছে, এসব হামলায় আফগান নাগরিকরাও জড়িত ছিল। বিবৃতিতে সামরিক বাহিনী বলেছে, ‘ফিতনা আল-খাওয়ারিজ গোষ্ঠী আফগান ভূমি ব্যবহার করে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, যা উদ্বেগজনক। পাকিস্তান আশা করে আফগান সরকার দায়িত্বপূর্ণ আচরণ করবে এবং তাদের ভূমি সন্ত্রাসের জন্য ব্যবহার করতে দেবে না।’

    এলাকাগুলোতে সন্ত্রাসী তৎপরতা নির্মূল করতে এখনও অভিযান চলছে। আইএসপিআর বলেছে, ‘আমাদের সাহসী সেনাদের আত্মত্যাগ পাকিস্তান থেকে ভারত-পৃষ্ঠপোষক সন্ত্রাসবাদ সম্পূর্ণ নির্মূল করার অঙ্গীকারকে আরও দৃঢ় করেছে।’

    ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকেই পাকিস্তানের সীমান্তবর্তী প্রদেশগুলোতে বেড়েছে সন্ত্রাসী হামলা। শুধু আগস্ট মাসেই পাকিস্তানে সন্ত্রাসী হামলা ৭৪ শতাংশ বেড়েছে বলে জানায় পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (পিআইসিএসএস)। ওই মাসে বিভিন্ন হামলায় ১৯৪ জন প্রাণ হারান।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন