সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • নিয়মিত খাবার যা সাহায্য করে ক্যান্সার প্রতিরোধে

    নিয়মিত খাবার যা সাহায্য করে ক্যান্সার প্রতিরোধে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্বজুড়ে ক্যান্সারে আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। চিকিৎসা বিষয়ক সাময়িকী ল্যানসেট-এর এক গবেষণায় জানানো হয়েছে, তরুণ প্রজন্মের মধ্যেই স্তন, লিভার, মলাশয়, মলদ্বার, পিত্তথলি ও অগ্ন্যাশয়সহ প্রায় ১৭ প্রকার ক্যান্সার ধরা পড়ছে।

    গবেষকেরা বলছেন, জিনগত কারণের পাশাপাশি অনিয়ন্ত্রিত জীবনযাপন ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসও ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। তবে কিছু খাবার নিয়মিত খেলে এ ঝুঁকি কমানো সম্ভব। চলুন জেনে নিই কোন খাবারগুলো ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখতে পারে।

    টক দই

    প্রোবায়োটিক ও উপকারী ব্যাকটেরিয়ায় সমৃদ্ধ টক দই শরীরের ক্ষতিকারক জীবাণু ধ্বংস করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এতে রয়েছে ভিটামিন এ, বি-৬, ক্যালসিয়াম ও ফসফরাস। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের গবেষণা বলছে, টক দই নিয়মিত খেলে কোলন, ফুসফুস ও স্তন ক্যান্সারের ঝুঁকি কমে।

    দইয়ের ঘোল

    দইয়ের ঘোলে থাকা প্রোবায়োটিক শরীরের প্রদাহ কমায়। এতে রয়েছে ভিটামিন বি, পটাশিয়াম, প্রোটিন ও খনিজ। গবেষণায় দেখা গেছে, এর অ্যান্টি-অক্সিড্যান্ট উপাদান কোষের অনিয়মিত বিভাজন ঠেকিয়ে ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে।

    পনির

    পনির প্রোটিন, ক্যালসিয়াম ও সেলেনিয়ামের একটি ভালো উৎস। সেলেনিয়াম অ্যান্টি-অক্সিড্যান্ট হিসেবে কাজ করে, কোষের প্রদাহ কমিয়ে শরীর থেকে টক্সিন দূর করে। তবে পনির সবসময় পরিমিত পরিমাণে খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

    ঘি

    ঘিতে রয়েছে ভিটামিন এ, ডি, ই ও কে। এতে স্যাচুরেটেড ফ্যাটের মাত্রা তুলনামূলক কম। গবেষণায় পাওয়া গেছে, ঘিতে থাকা কনজুগেটেড লিনোলিক অ্যাসিড ক্যান্সার কোষ তৈরি হতে বাধা দেয়। পাশাপাশি বিউটারিক অ্যাসিড অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি ঘটিয়ে লিভার ক্যান্সারের ঝুঁকি হ্রাস করতে সাহায্য করতে পারে।

    বিশেষজ্ঞদের মতে, সঠিক খাদ্যাভ্যাস, পরিমিত ব্যায়াম ও স্বাস্থ্যকর জীবনযাপন মেনে চললে ক্যান্সারের ঝুঁকি অনেকাংশেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ