সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • স্বাস্থ্য সচেতনদের জন্য সতর্কবার্তা: আঁটসাঁট জিন্স

    স্বাস্থ্য সচেতনদের জন্য সতর্কবার্তা: আঁটসাঁট জিন্স
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শরীরের যেকোনো অংশে ব্যথা বা অস্বস্তি সাধারণ জীবনযাত্রাকে প্রভাবিত করতে পারে। বিশেষ করে পিঠ, কোমর ও নিতম্বে ব্যথা অনেকের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। চিকিৎসকদের মতে, যারা নিয়মিত আঁটসাঁট জিন্স বা ট্রাউজার পরেন এবং দীর্ঘ সময় ধরে বসে কাজ করেন, তাদের নিতম্বের পেশিতে টান ও ব্যথা হওয়ার ঝুঁকি বেশি থাকে।

    ভারতের অস্থি ও পেশী বিশেষজ্ঞ ডা. প্রবীরকুমার দত্ত জানান, নিতম্বের প্রধান পেশি ‘গ্লুটিয়াস ম্যাক্সিমাস’ দুর্বল হয়ে গেলে ব্যথা শুরু হয়। চিকিৎসাবিজ্ঞানে একে ‘অ্যাভাস্কুলার নেক্রোসিস’ বলা হয়, অর্থাৎ পেশিতে রক্ত সঞ্চালনের ব্যাঘাত ঘটে। এর ফলে ধীরে ধীরে আর্থ্রাইটিসের ঝুঁকি বাড়ে।

    গ্লুটিয়াস ম্যাক্সিমাসের নিচে দুটি পেশি গ্লুটিয়াস মিডিয়াস ও গ্লুটিয়াস মিনিমাস এক নির্দিষ্ট বিন্যাসে কাজ করে। এই বিন্যাস নষ্ট হলে নিতম্বে যন্ত্রণা ও রক্ত জমাট বাঁধার ঝুঁকি তৈরি হয়। দীর্ঘক্ষণ বসে থাকা, অতিরিক্ত আঁটসাঁট জিন্স পরা এবং স্টেরয়েড জাতীয় ওষুধ গ্রহণ এই সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে।

    ব্যথা কমানোর জন্য করণীয়:

    • ননস্টেরয়েডাল অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ওষুধ ব্যথা ও প্রদাহ কমাতে সাহায্য করে, তবে চিকিৎসকের পরামর্শ জরুরি।
    • গরম বা ঠান্ডা সেঁক দিলে সাময়িক আরাম মেলে।
    • নিয়মিত স্ট্রেচিং ও উপযুক্ত ব্যায়াম করলে পেশির টান কমে।
    • বসার সময় সঠিক ভঙ্গি বজায় রাখলে নিতম্বের ওপর চাপ কমে।
    • নিতম্বের হাড়ে চিড় ধরলে ‘আর্টিকুলার কার্টিলেজ রিপ্লেসমেন্ট’ বা ‘জয়েন্ট রিপ্লেসমেন্ট’ প্রয়োজন হতে পারে।

    বিশেষজ্ঞরা বলছেন, বেশি আঁটসাঁট জিন্স পরা বা দীর্ঘ সময় বসে থাকার অভ্যাস থাকলে সতর্ক হওয়া জরুরি। শরীরের সংকেত বুঝে সময়মতো চিকিৎসা নিলে ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব এবং সুস্থ জীবন ফিরে আসতে পারে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ