সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ: রক্তলাল চাঁদ দেখার সময়সূচি

    আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ: রক্তলাল চাঁদ দেখার সময়সূচি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বছরের দ্বিতীয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে ঘটতে চলেছে বিরল ঘটনা। পুরো বিশ্ব দেখবে প্রকৃতির এই বিস্ময়কর মুহূর্ত। রোববার (৭ সেপ্টেম্বর) পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় চাঁদ রক্তলাল হয়ে উঠবে, যা বাংলাদেশিরাও লক্ষ্য করতে পারবেন।

    পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের বিরল এ ঘটনা ঘটবে দুইদিন। আগামী রোববার (৭ সেপ্টেম্বর) ও সোমবার (৮ সেপ্টেম্বর)। এ গ্রহণে চাঁদ দীর্ঘ ৮২ মিনিট ধরে রক্তিম আভায় ঢাকা থাকবে।

    আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর) এর এক বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বিরল চন্দ্রগ্রহণটি শুরু হবে ৭ সেপ্টেম্বর রাত থেকে।
     
    ওইদিন বাংলাদেশ সময় রাত ৯টা ২৭ মিনিট থেকে শুরু হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ যা পরদিন ৯ সেপ্টেম্বর ভোর পর্যন্ত চলবে। গ্রহণটি ৭ ঘণ্টা ২৭ মিনিট বাংলাদেশে স্থায়ী হবে।

    রক্তলাল হয়ে উঠবে চাঁদ, কখন দেখবেন এই মহাজাগতিক মু...

    তাই ব্লাড মুন বা রক্তিম চাঁদ দেখার সুযোগ ঘটবে ৭ সেপ্টেম্বর রাত ৮টার পর থেকেই। ওই সময় পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে এসে পড়বে এবং পৃথিবীর ছায়া চাঁদের মধ্যে পড়বে। পৃথিবীর বায়ুমণ্ডল প্রতিফলিত হয়ে চাঁদের উপর পড়ায় এসময় চাঁদ হয়ে উঠবে রক্তিম লাল বা তামাটে।

    দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, মহাজাগতিক এ দৃশ্য শুধু বাংলাদেশেই নয়, পুরো এশিয়া মহাদেশে দৃশ্যমান হবে। ইউরোপ, আফ্রিকা ও অস্ট্রেলিয়ার কিছু অংশ থেকে দেখা যাবে এ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ