সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই: আইনমন্ত্রী ডেঙ্গু মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত অ্যাকশন প্ল্যান : মঈন খান বেইজিংয়ে নভেম্বর থেকে ড্রোন রাখা নিষিদ্ধ সৌদির পাইপলাইনে হামলার পর বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ৩ শতাংশ আমার হৃদয় ভেঙে গেছে, শোকে ভিনিসিয়ুসের প্রেমিকা ইংল্যান্ডে হোয়াইটওয়াশের পর পাকিস্তানকে আইসিসির জোড়া শাস্তি ২৪ ঘণ্টার মধ্যে ডাকসু সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরানোর দাবি ছাত্রদলের মঙ্গলবার রাত থেকেই আগের অবস্থায় ফিরবে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ: এফবিসিসিআই প্রশাসক রাউজানে মোটরসাইকেল চুরির সন্দেহে করিম হত্যা, গ্রেপ্তার ৪ অনলাইন জুয়া ও অর্থপাচার: টাঙ্গাইলে আরও ৪ জন গ্রেপ্তার
  • নারায়ণগঞ্জের বিলিয়ান, নামের মতোই বিলিয়নিয়ার

    নারায়ণগঞ্জের বিলিয়ান, নামের মতোই বিলিয়নিয়ার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা ভূমি অফিসের কানুনগো মোঃ বিলিয়ান বর্তমানে সংযুক্ত আছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের এল.এ শাখায়। অভিযোগ উঠেছে, তিনি তার নামের সাথে মিল রেখে ঘুষ-দুর্নীতির মাধ্যমে গড়ে তুলেছেন বিলিয়ন টাকার সম্পদ।

    সূত্র জানায়, সরকারি চাকরিজীবী হয়েও তিনি ব্যবহার করছেন বেসরকারি পাসপোর্ট এবং নিয়মিত দেশ-বিদেশ ভ্রমণ করেন। থাইল্যান্ডে তিনি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন বলে অভিযোগ রয়েছে। ঢাকার এফডিসিতে তার “এস এস মাল্টিমিডিয়া” নামে একটি প্রযোজনা সংস্থা রয়েছে, যার সাব-অফিস মগবাজারে অবস্থিত। সেখানে তিনি “বিলিয়ান বিপু” নামে পরিচিত।

    সম্প্রতি ২৫ আগস্ট তাকে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বদলি করা হলেও রহস্যজনক কারণে এখনো রিলিজ করা হয়নি। প্রশাসনের সংশ্লিষ্টরা জানান, বিলিয়ানের প্রভাব-প্রতিপত্তির কারণে তাকে সরানো কঠিন হয়ে পড়েছে।

    ঢাকার বনশ্রী ও মহানগর প্রকল্প এলাকায় তার বিলাসবহুল বাড়িসহ একাধিক বাড়ি রয়েছে। এছাড়াও তিনি ব্যবহার করেন দুটি গাড়ি—এর মধ্যে একটি বিলাসবহুল গাড়ি এবং অন্যটি সাদা রঙের হাইব্রিড পিয়াস মডেলের।

    অভিযোগ রয়েছে, এল.এ শাখায় সার্ভেয়ার হিসেবে দায়িত্ব পালনকালে নানা অনিয়ম ও অভিযোগের কারণে তাকে খাগড়াছড়িতে বদলি করা হয়েছিল। পরবর্তীতে সাবেক এমপি নজরুল ইসলাম বাবুর সহযোগিতায় তিনি পুনরায় আড়াইহাজার উপজেলায় বদলি হন এবং আড়াইহাজার অর্থনৈতিক অঞ্চল প্রকল্পের এল.এ চেকের বিপরীতে ঘুষ বাণিজ্যের সিন্ডিকেট গড়ে তোলেন।

    বর্তমানে তার কর্মস্থল নারায়ণগঞ্জে হলেও তিনি নিয়মিত অফিসে যান না। অফিসে গেলেও তাকে সচরাচর পাওয়া যায় না বলে অভিযোগ করেছেন অনেকেই।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন