সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • মোবাইলে অযাচিত ভিডিও? এখনই বন্ধ করুন

    মোবাইলে অযাচিত ভিডিও? এখনই বন্ধ করুন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মোবাইলে অপ্রয়োজনীয় বা খারাপ ভিডিও বারবার আসে? এটি শুধু বিরক্তিকর নয়, কখনও কখনও নিরাপত্তার জন্যও ঝুঁকিপূর্ণ হতে পারে। তবে কিছু সহজ পদ্ধতি অনুসরণ করে আপনি এগুলো বন্ধ করতে পারেন।
    ইউটিউবে খারাপ ভিডিও বন্ধ করুন
    ১. YouTube অ্যাপ খুলুন
    ২. উপরে আপনার প্রোফাইল ছবিতে ক্লিক করুন
    ৩. Settings → General → Restricted Mode এ যান
    ৪. Restricted Mode ON করুন 
    এতে অশ্লীল/খারাপ ভিডিও রিকমেন্ডেশন কমে যাবে।

    গুগল সেফ সার্চ চালু করুন
    ১. Chrome ব্রাউজার খুলুন
    ২. উপরে তিন ডট → Settings → SafeSearch এ যান
    ৩. Filter বা Blur Explicit Results চালু করুন 
    এতে গুগল সার্চ করলে খারাপ ওয়েবসাইট আর ছবি আসবে না।

    গুগল প্লে স্টোরে অ্যাপ কন্ট্রোল দিন
    ১. Play Store → প্রোফাইল → Settings → Family → Parental Controls এ যান
    ২. Parental Controls ON করুন
    ৩. বয়স অনুযায়ী Apps, Games, Movies, Music Filter ঠিক করুন 

    Google Family Link ব্যবহার করুন (বিশেষ করে শিশুদের জন্য)
    ১. মোবাইলে Google Family Link অ্যাপ ইনস্টল করুন
    ২. এখানে আপনার বা সন্তানের গুগল অ্যাকাউন্ট অ্যাড করুন
    ৩. কোন কোন অ্যাপ ডাউনলোড/ব্যবহার করা যাবে সেটি নিয়ন্ত্রণ করুন
    ৪. ব্রাউজারে SafeSearch, YouTube Kids ব্যবহার বাধ্যতামূলক করুন 

    অচেনা লিংক/গ্রুপ ব্লক করুন
    Messenger / WhatsApp / Imo তে যদি খারাপ ভিডিও আসা গ্রুপ থাকে → সেখান থেকে বেরিয়ে আসুন
    প্রয়োজন হলে Block / Report করে দিন

    এগুলো করলে আপনার মোবাইলে খারাপ ভিডিও আসা অনেকটাই বন্ধ হয়ে যাবে।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ