বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫ কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ
  • আজ প্রিয়জনকে চিঠি লেখার দিন

    আজ প্রিয়জনকে চিঠি লেখার দিন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দিনটি উদযাপিত হয় চিঠিকে ঐতিহ্যবাহী যোগাযোগের মাধ্যম হিসেবে স্মরণ করার জন্য এবং চিঠি লেখার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে।

    অস্ট্রেলিয়ান নাগরিক রিচার্ড সিম্পকিন প্রথম এই দিবসের প্রচলন শুরু করেন। ২০১৪ সাল থেকে এ দিবসটি উদযাপিত হয়ে আসছে প্রতিটি দেশে।
     
    এখন অবশ্য হাতে চিঠি লেখার অভ্যাস কারো নেই বললেই চলে। অথচ একটা সময় একটি চিঠি লেখা কিংবা পাওয়ার মধ্যে কত অনুভূতি কাজ করতো সবার।
     
    মোবাইল ফোন আর সোশ্যাল মিডিয়ার কল্যাণে এখন যোগাযোগ ব্যবস্থা অনেক দ্রুত হলেও আশি কিংবা নব্বই দশকের চিত্রটা ছিল পুরোপুরি ভিন্ন।
     
    ওইসময় যোগাযোগ মাধ্যম এত উন্নত ছিল না। প্রিয়জনের খবর জানতে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করতো একটি চিঠির জন্য।
     
    ওই সময় নানা অনুভূতিকে ভাষায় রূপ দিতে মানুষ ব্যাকুল হতো চিঠি লেখাতেই। আবার পাঠানো চিঠির উত্তর পাওয়ার আনন্দেও পেত অসীম সুখ, হতো আত্মহারা।
     
    যোগাযোগের মাধ্যম হিসেবে চিঠি জনপ্রিয় থাকায় তখন পেন ফ্রেন্ড তৈরির চল ছিল। ব্রিটিশ কলিনস ডিকশোনারির সংজ্ঞা অনুযায়ী, পেন ফ্রেন্ড বা কলম বন্ধু হলো এমন একজন ব্যক্তি যাকে আপনি বন্ধুত্বপূর্ণ চিঠি লেখেন এবং তার কাছ থেকে চিঠি পান, তবে আপনার দুজনের কখনো দেখা হয়নি। কি জেনে অবাক হচ্ছেন?
     
    বিষয়টি এখনকার যুগের ফেসবুকের মতো। যদিও ফেসবুকে ফ্রেন্ডের ছবি কিংবা ভিডিও দেখার সুযোগ রয়েছে কিন্তু পেন ফ্রেন্ডে সে সুযোগও নেই। শুধু লেখার মাধ্যমে একজন অন্যজন সম্পর্কে জানার সুযোগ রয়েছে মাত্র। 
     
    তথ্য প্রযুক্তির উন্নয়নের কারণে চিঠির জায়গা দখল করে নিয়েছে ফেসবুকের ম্যাসেন্জার, হোয়াটসঅ্যাপের মতো জনপ্রিয় অ্যাপগুলো। আর হারিয়ে গেছে চিঠি ও চিঠি লেখার সংস্কৃতি। 
     
    তাই আসুন, অতীত সংস্কৃতি ধরে রাখতে ব্যস্তময় সময়ে একটু অবসর পেলেই চিঠি লেখার অভ্যাস করি। রুঙিন কোনো খামে প্রিয়জনকে সে চিঠি উপহার দিই। আর উপভোগ করি, অতীত সময়ের জনপ্রিয় এ যোগাযোগের মাধ্যমকে।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন