শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ হত্যা মামলায় বন্ধু দীপ গ্রেপ্তার এইচএসসিতে অকৃতকার্যদের জন্য শিগগিরই ফের পরীক্ষার ঘোষণা শিক্ষামন্ত্রীর এইচএসসিতে পাসের হারে মেয়েরা এগিয়ে, জিপিএ-৫ বেশি ছেলেদের ব্রাহ্মণবাড়িয়ায় দু'বছরের সাজাপ্রাপ্ত ১১ মামলার আসামি জুয়েল গ্রেফতার আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৫ হাজার ৪৮২ টাকা পরনিন্দা নয়, ভালোবাসা দিয়ে ভুল শুধরে দেওয়াই মুমিনের দায়িত্ব ‘প্রাপ্তবয়স্ক মানুষকে পরিবারের পরিচয়ে নয়, বিচার করা উচিত চরিত্রে’: প্রভা ফ্রিজ পরিষ্কারের সহজ ৫ ধাপ, দূর হবে দাগ ও দুর্গন্ধ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২% নাঈমের ৫২ রানে ওয়েস্ট ইন্ডিজকে ১৭০ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
  • কেবিনে নুর: ধীরে ধীরে উন্নতি হচ্ছে স্বাস্থের 

    কেবিনে নুর: ধীরে ধীরে উন্নতি হচ্ছে স্বাস্থের 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। তার শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলে জানিয়েছে মেডিকেল বোর্ড।

    সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, নুরের নাক ও চোয়ালের ভাঙা হাড় পুরোপুরি ঠিক হতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে। চোখের মধ্যে রক্তজমাট ঠিক হতে ১ থেকে ২ সপ্তাহের প্রয়োজন হতে পারে।

    আসাদুজ্জামান বলেন, বিভাগীয় প্রধানরা নুরকে সার্বক্ষণিক দেখছেন। তাকে নরমাল খাবার খেতে বলা হয়েছে। তবে তিনি খাবার খাওয়ার সময় ব্যাথা পাচ্ছেন। এটিও ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। 

    এর আগে, গত ৩০ আগস্ট রাত ৯টার দিকে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষের পর আল রাজী টাওয়ারের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন নুর। ঘটনাস্থল থেকে নুরকে উদ্ধার করে হাসপাতালের দিকে নিয়ে যান সংগঠনটির নেতাকর্মীরা।

    এ ঘটনার পরই দেশের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে ওঠে। অন্তর্বর্তী সরকারসহ দেশের প্রায় সব দল নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফোন করে নুরের স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছেন। একইসঙ্গে প্রধান উপদেষ্টা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন। 
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন