রবিবার, ০৩ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা শুরু সিলেটে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নির্ধারিত ভাড়ার বেশি না নিতে নির্দেশ দিল পরিবহন মালিক সমিতি স্থবিরতা কাটিয়ে আবারও চালু হচ্ছে ভারতীয় ভিসা! নিখোঁজের ১০ দিন পর মিলল নাহিদা বৃষ্টির লাশ ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে ডাবল লাইন : প্রধানমন্ত্রী নতুন কারিকুলামে ডিসেম্বরে এসএসসি-এইচএসসি পরীক্ষার পরিকল্পনা হামে প্রাণ গেল আরও ৪ শিশুর বৃষ্টির বাধায় অনিশ্চিত ম্যাচ, কীভাবে ঠিক হবে ম্যাচের ভাগ্য? সিলেটে বাঁশিয়া খাল পুনরুদ্ধার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকটের জন্য দায়ী তেল সরবরাহকারী প্রতিষ্ঠান: জ্বালানিমন্ত্রী
  • বিএনপি ধ্বংসের চেষ্টা সত্ত্বেও জেগে উঠেছে: মির্জা ফখরুল 

    বিএনপি ধ্বংসের চেষ্টা সত্ত্বেও জেগে উঠেছে: মির্জা ফখরুল 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের দলকে (বিএনপি) বারবার ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। কিন্তু ফিনিক্স পাখির মতো আবার জেগে উঠেছে।

    সোমবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

    মির্জা ফখরুল বলেন, আগামীতে জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় গেলে একটি সমৃদ্ধশালী দেশ গড়বে বিএনপি।

    তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এমনটাই বিশ্বাস করে বিএনপি। আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, তাতে সর্বাত্মক সহযোগিতা করবে বিএনপি।

    বিএনপি মহাসচিব বলেন, একদলীয় শাসন ব্যবস্থার বিপরীতে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠাসহ দেশের রাজনীতি ও অর্থনীতিতে মৌলিক পরিবর্তন এনেছিল বিএনপি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন