সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই: আইনমন্ত্রী ডেঙ্গু মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত অ্যাকশন প্ল্যান : মঈন খান বেইজিংয়ে নভেম্বর থেকে ড্রোন রাখা নিষিদ্ধ সৌদির পাইপলাইনে হামলার পর বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ৩ শতাংশ আমার হৃদয় ভেঙে গেছে, শোকে ভিনিসিয়ুসের প্রেমিকা ইংল্যান্ডে হোয়াইটওয়াশের পর পাকিস্তানকে আইসিসির জোড়া শাস্তি ২৪ ঘণ্টার মধ্যে ডাকসু সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরানোর দাবি ছাত্রদলের মঙ্গলবার রাত থেকেই আগের অবস্থায় ফিরবে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ: এফবিসিসিআই প্রশাসক রাউজানে মোটরসাইকেল চুরির সন্দেহে করিম হত্যা, গ্রেপ্তার ৪ অনলাইন জুয়া ও অর্থপাচার: টাঙ্গাইলে আরও ৪ জন গ্রেপ্তার
  • একমাত্র বিএনপিই বাংলাদেশকে রক্ষা করতে পারে: মির্জা ফখরুল

    একমাত্র বিএনপিই বাংলাদেশকে রক্ষা করতে পারে: মির্জা ফখরুল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। তিনি আরও বলেন, বিএনপিই একমাত্র দল যা বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে সক্ষম।

    রবিবার, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।

    বিএনপির দেয়া ৩১ দফার সংস্কার বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক কাঠামো পরিবর্তন সম্ভব হবে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে।
     
    অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব) হাফিজ উদ্দিন বলেন, নির্বাচন বিঘ্নিত করে বাংলাদেশকে গণতন্ত্র থেকে দূরে সরিয়ে রাখার জন্য দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ষড়যন্ত্র চলছে।একটি নির্দিষ্ট দলকে বিএনপি ভোটে সাহায্য করলেও তারা আমাদের স্বাধীনতাকে ভুল মনে করে, এরা দেশীয় ষড়যন্ত্রকারী।

    ভারত আওয়ামী লীগকে ফেরাতে চেষ্টা চালাচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, ভারতের লোকসভায় শেখ হাসিনার গুণগান করে তাকে আবারো ক্ষমতায় ফেরানোর অপচেষ্টা চলছে।

    স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, জাতিকে ঐক্যবদ্ধ করা সম্ভব হয়েছিল জাতীয়তাবাদ পতাকার মাধ্যমে। তিনি গণতন্ত্র রক্ষার পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিএনপির হাত ধরে বিপ্লব আসবে বলেও আশাবাদ জানান।
      
    দলের স্থায়ী কমিটির আরেক সদস্য বেগম সেলিমা রহমান বলেন, দেশের কঠিন সময়ে আজকে বিএনপির জন্মদিনে দলের সব নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। পিআর পদ্ধতির মাধ্যমে কিছু রাজনৈতিক দল নির্বাচন বানচালের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন