সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট মৃত ১ হাজার ৩০ এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে হেরেছে বাংলাদেশ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে গায়ানার ক্যারোলিন নভেম্বরের মাঝামাঝি ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির শেয়ারবাজারের গতি ফেরাতে ব্রোকারদের সঙ্গে জরুরি বৈঠকে ডিএসই সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই: আইনমন্ত্রী ডেঙ্গু মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত অ্যাকশন প্ল্যান : মঈন খান বেইজিংয়ে নভেম্বর থেকে ড্রোন রাখা নিষিদ্ধ সৌদির পাইপলাইনে হামলার পর বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ৩ শতাংশ আমার হৃদয় ভেঙে গেছে, শোকে ভিনিসিয়ুসের প্রেমিকা
  • নির্বাচনী রোডম্যাপ নিয়ে বিভ্রান্তি হলে আলোচনার মাধ্যমে সমাধান করুন: সালাহউদ্দিন

    নির্বাচনী রোডম্যাপ নিয়ে বিভ্রান্তি হলে আলোচনার মাধ্যমে সমাধান করুন: সালাহউদ্দিন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কিছু রাজনৈতিক দল আসন্ন নির্বাচনের রোডম্যাপ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। এ বিষয়ে কোনো ভুল বোঝাবুঝি থাকলে আলোচনার মাধ্যমে তা সমাধান করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

    শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে সংগঠন মায়ের ডাক আয়োজিত অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

    সালাহউদ্দিন আহমেদ বলেন, দু’একটি রাজনৈতিক দল নির্বাচনী রোডম্যাপ নিয়ে ধোঁয়াশা সৃষ্টির চেষ্টা করছে, কোনো সংশয় থাকলে আসুন আলোচনা করি। কোনোভাবেই ঐক্যে ফাটল ধরানো যাবে না, আলোচনার মাধ্যমে সংশয় ও দোদুল্যমানতা দূর করতে হবে।

    গুম প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ভবিষ্যতে দেশে গুম প্রতিরোধে সব ধরনের উদ্যোগ নেয়া হবে। তিনি আশ্বাস দেন, আগামীতে এদেশের কোনো নাগরিকের স্বজনকে যেন গুমের বিচারের দাবিতে রাস্তায় নামতে না হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন