সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট মৃত ১ হাজার ৩০ এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে হেরেছে বাংলাদেশ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে গায়ানার ক্যারোলিন নভেম্বরের মাঝামাঝি ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির শেয়ারবাজারের গতি ফেরাতে ব্রোকারদের সঙ্গে জরুরি বৈঠকে ডিএসই সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই: আইনমন্ত্রী ডেঙ্গু মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত অ্যাকশন প্ল্যান : মঈন খান বেইজিংয়ে নভেম্বর থেকে ড্রোন রাখা নিষিদ্ধ সৌদির পাইপলাইনে হামলার পর বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ৩ শতাংশ আমার হৃদয় ভেঙে গেছে, শোকে ভিনিসিয়ুসের প্রেমিকা
  • গণতান্ত্রিক উত্তরণের রোডম্যাপের অপেক্ষায় বিএনপি: মির্জা ফখরুল

    গণতান্ত্রিক উত্তরণের রোডম্যাপের অপেক্ষায় বিএনপি: মির্জা ফখরুল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতান্ত্রিক উত্তরণের জন্য সঠিক রোডম্যাপ প্রয়োজন। তিনি মনে করেন, রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে এগিয়ে এলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব।

    শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে “রক্তাক্ত জুলাই” শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরও জানান, কখনও কখনও হতাশার কথা বললে কাছের মানুষরা সমালোচনা করেন। তবে আন্দোলনের পথকে ম্লান হতে দেওয়া যাবে না বলেও উল্লেখ করেন তিনি।

    নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে, মনে করবেন না ক্ষমতায় চলে এসেছেন। আপনারা ক্ষমতার কাছেও আসেননি। অনেক চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে। ভালো কাজ দিয়ে জনগণের কাছে যেতে হবে।

    তিনি বলেন, রাজনীতিতে মতভেদ থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু এখনকার পরিবেশে মানুষ বিভ্রান্তিতে পড়ছে। মানুষের মধ্যে নির্বাচন নিয়ে আশঙ্কা রয়েছে।

    ঘোষণা অনুযায়ী নির্বাচন হবে উল্লেখ করে তিনি বলেন, এর বিকল্প নেই। নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে। সেইসঙ্গে ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা বাড়বে। অনেকেই চেষ্টা করছে। বিদেশেও কাজ হচ্ছে ফ্যাসিবাদ ফেরাতে।

    তিনি বলেন, সংস্কারের কথা বিএনপি বলেছে সর্বপ্রথম। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা এনেছিলেন। খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র এনেছেন। অনেকে বলার চেষ্টা করছে, বিএনপি সংস্কারবিরোধী। কিন্তু সব সংস্কার বিএনপির হাত ধরেই হয়েছে।

    কিছু রাজনৈতিক দল মিথ্যা প্রচারণা করে হেয় প্রতিপন্ন করতে চায় অভিযোগ করে ফখরুল বলেন, ‘বিএনপিকে কেউ খারাপ বলতে পারে, এমন কাজ করে, এটি বলার সুযোগ কাউকে দেওয়া যাবে না।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন