সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৩২ জন

    ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৩২ জন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো ৪৩২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছর আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ হাজার ৩৭৬ জনে।

    বৃহস্পতিবার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ৮৬ জন।

    চট্টগ্রামে ৭০ জন, ঢাকার সিটি করপোরেশনের বাইরে ৬৮ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৯০ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় আক্রান্ত হয়েছে ৫২ জন। এ ছাড়া ময়মনসিংহ বিভাগে ৩০ জন, রাজশাহীতে ৩১ জন এবং সিলেটে ৫ জন নতুন করে আক্রান্ত হয়েছে।

    একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪৩১ জন রোগী। চলতি বছর এ পর্যন্ত মোট ২৮ হাজার ৮৩১ জন ডেঙ্গু আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছে।

    স্বাস্থ্য অধিদপ্তর আরো জানিয়েছে, চলতি বছরের ২৮ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১৮ জনে। আক্রান্তদের মধ্যে পুরুষ ৫৯ দশমিক ৪ শতাংশ এবং নারী ৪০ দশমিক ৬ শতাংশ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন